এক্সপ্লোর

কার্ডের বদলে আধারের মাধ্যমে লেনদেন, ভাবনা কেন্দ্রের

নয়াদিল্লি: ভবিষ্যতে ডেবিট বা ক্রেডিট কার্ড নয়, আধার কার্ডই হতে চলেছে সব লেনদেনের মাধ্যম। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্র।

উন্নত রাষ্ট্রের ধাঁচে এদেশেও প্রত্যেক নাগরিকের কাছে থাকবে একটা কার্ড যার মাধ্যমে সমস্ত প্রকার খরচ সম্ভব হবে। ওই কার্ডের সঙ্গেই যুক্ত থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর তার জন্য ‘আধার’ কার্ডই পছন্দ কেন্দ্রের।

সূত্রের খবর, এই পরিষেবার আওতায়, আধার কার্ডধারীকে বিকল্প দেওয়া হবে আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা ডেবিট বা ক্রেডিট করার।

লেনদেনের আগে গ্রাহকদের আধার কার্ড ব্যবহার করে প্রত্যেক লেনদেনের আগে ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান করতে হবে। বায়োমেট্রিক্সের মাধ্যমে লেনদেন হওয়ায়, এক ধাক্কায় কার্ড, পিন বা পাসওয়ার্ড— সব অতীত হয়ে যাবে।

নীতি আয়োগের সাংবাদিক সম্মেলনে এসে নগদ অর্থের বিকল্প নিয়ে কথা বলতে গিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সিইও অজয়ভূষণ পাণ্ডে জানান, এখন দৈনিক ১.৩১ কোটি লেনদেন আধারের মাধ্যমে হয়ে থাকে। দৈনিক ১০ কোটি লেনদেন পর্যন্ত বহন করার ক্ষমতা রয়েছে বর্তমান সিস্টেমের। তাঁরা চেষ্টা চালাচ্ছেন, যা এই ঊর্ধ্বসীমা বাড়িয়ে দৈনিক ৪০ কোটি করা যায়।

কিন্তু, কতটা সুরক্ষিত হবে এই মাধ্যম? অজয়ভূষণ জানান, আধারের আইন এমনই যে, কেউ এটা বলতে পারবে না যে কোনও লেনদেন ক্রেডিট, না ডেবিট না অন্যকিছু। ফলে, তা একেবারে নিরাপদ।

অন্যদিকে, নীতি আয়োগের সিইও অমিতাভ কন্থ জানান, আধার-যুক্ত ব্যাঙ্কিং পরিষেবার জন্য শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ বের হবে। তিনি বলেন, আর ১৫ দিনের মধ্যে ওই অ্যাপ চলে আসবে। তিনি আরও জানান, সরকার আরও চারটি নগদহীন লেনদেনের মাধ্যম নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে।

এগুলি হল – জিএসএম প্রযুক্তি ফোনের জন্য আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি), স্মার্টফোনের জন্য ই-ওয়ালেট এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস এবং পিওএস মেশিনের জন্য ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget