এক্সপ্লোর

আন্দামান নিকোবরে সমুদ্র ক্ষয় রোধে হবে দেওয়াল, খরচ প্রায় ৫০ কোটি টাকা, ঘোষণা মোদির

কার নিকোবর ও পোর্ট ব্লেয়ার : আন্দামান নিকোবরে সমুদ্র ক্ষয় রোধে দেওয়াল নির্মাণ করা হবে বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। ২০০৪ এর বিধ্বংসী সুনামি বিপর্যয়ের প্রভাব  কাটিয়ে  ওঠার জন্য স্থানীয় জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এব্যাপারে সেখানকার যৌথ পরিবার প্রথার প্রশংসা করেন তিনি। বলেন, এজন্য দেশের বাকি অংশের মানুষের কাছে উদাহরণ  হতে পারেন তাঁরা। আন্দামান নিকোবরের মানুষের নিরাপত্তা কেন্দ্রের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানকার জনসাধারণ বহুদিন ধরেই সমুদ্র ক্ষয়ের সমস্যার সমাধান চাইছেন। আমি জানাতে পেরে খুশি যে, সরকার সমস্যা মোকাবিলায় সমুদ্রে দেওয়াল বসানোর সিদ্ধান্ত  নিয়েছে। এর ভিত্তিপ্রস্তর বসল আজ। পুরোদমে এর কাজ চলবে। খরচ ধরা হয়েছে আনুমানিক ৫০ কোটি টাকা। তাঁর সরকার স্থানীয় কৃষকদের জন্য কী কী করেছে, জানিয়ে তিনি বলেন, নারকেল ছোবড়ার ন্যূনতম সহায়ক মূল্য ক্যুইন্টাল পিছু ৭০০০ থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে। পরিবেশ রক্ষায় সৌরশক্তির ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন মোদি। বলেন, দেশে সবুজ শক্তির ব্যবহারে আমরা দায়বদ্ধ। কার নিকোবরের পরিবেশ রক্ষার পাশাপাশি সৌর বিদ্যুতের মাধ্যমে তার বিদ্যুতের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসে প্রথমেই আদিবাসীদের সঙ্গে দেখা করেন মোদি। এরপর বিজেআর স্টেডিয়ামে বক্তৃতা দেন তিনি। কার নিকোবরে ২০০৪ সালে সুনামিতে মৃত ব্যক্তিদের এদিন শ্রদ্ধা জানান তিনি। মোদি আরও বলেন, দেশের সমস্ত প্রান্তে যাতে সমানভাবে উন্নয়ন হয়, সেই চেষ্টাই করছে কেন্দ্র। আন্দামান নিকোবরের অধিবাসীদের সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, শিশুশিক্ষা, বয়স্কদের চিকিৎসার সুবিধা ও কৃষকদের সুযোগ সুবিধা নিয়েও কাজ করছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget