এক্সপ্লোর

১০৫ বছর বয়সে চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ, নতুন কীর্তি গড়লেন কেরলের ভাগীরথী আম্মা

কেরলের সাক্ষরতা মিশনের আওতাভুক্ত এই পরীক্ষাটি আয়োজিত হয়েছিল গত বছর। বুধবার সেই পরীক্ষার ফলাফল বেরোয়।

কোল্লাম: বিরল কীর্তি গড়লেন ভাগীরথী আম্মা। চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেন। যা নিয়ে উচ্ছ্বসিত সকলে। দরাজ প্রশংসাও চলছে। উচ্ছ্বাসের কারণ, কেরলের বাসিন্দা ভাগীরথীর বয়স ১০৫ বছর! চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করার পর তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন। ভারতে সবচেয়ে বেশি বয়সে চতুর্থ শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পড়ুয়া এখন ভাগীরথীই। কেরলের সাক্ষরতা মিশনের আওতাভুক্ত এই পরীক্ষাটি আয়োজিত হয়েছিল গত বছর। বুধবার সেই পরীক্ষার ফলাফল  বেরোয়। পড়াশোনায় বরাবরই খুব আগ্রহী ভাগীরথী। তবে খুব ছোটবেলায় মা মারা যাওয়ার পর ভাইবোনেদের মানুষ করার দায়িত্ব পড়ে তাঁর কাঁধেই। তাই উচ্চশিক্ষার স্বপ্নে ইতি পড়ে। তখন তাঁর বয়স মাত্র ৯ বছর। তৃতীয় শ্রেণিতে পড়তেন। ভাগীরথীর স্বামী যখন মারা যান, মাত্র বছর তিরিশেক বয়স। ছয় সন্তানকে বড় করার দায়িত্বও সামলাতে হয় তাঁকে। তবে বয়সের কারণে টানা লিখতে পারেন না। তাই পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নের উত্তর তিনদিনে দিয়েছেন ভাগীরথী। তাঁর তিনটি বিষয় ছিল পরিবেশ, অঙ্ক ও মালয়ালম।  মোট ২৭৫-এর মধ্যে ২০৫ মার্কস পেয়েছেন ভাগীরথী। অঙ্কে পেয়েছেন ফুল মার্কস। পরীক্ষায় বসেছিলেন মোট ১১৫৯৩ জন। উত্তীর্ণ হয়েছেন ১০০১২ জন। যাঁদের মধ্যে ৯৪৫৬জন মহিলা। তাঁর ছয় সন্তানের মধ্যে একজন প্রয়াত। ১৫ নাতি-নাতনির মধ্যে তিনজন মারা গিয়েছে। আপাতত নাতিপুতিদের নিয়ে ভরা সংসার ভাগীরথীর। এর আগে ২০১৮ সালে ৯৬ বছয় বয়সী কার্তিয়নী আম্মা সাক্ষরতা মিশনে ১০০-র মধ্যে ৯৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তবে সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ভাগীরথী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget