এক্সপ্লোর

১৭৭টি পণ্যে কর হ্রাস পেয়ে ১৮ শতাংশ, ২৮% স্ল্যাবে পণ্য কমে মাত্র ৫০টি, ঘোষণা জিএসটি কাউন্সিলের

গুয়াহাটি: আমজনতার ব্যবহৃত একাধিক পণ্যের ওপর জিএসটি হার ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ ঘোষণা করল জিএসটি কাউন্সিল। এর মধ্যে চ্যুইং গাম থেকে ডিটারজেন্টের মতো বহু সর্বসাধারণের কাজে লাগা পণ্য রয়েছে। বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এই ঘোষণা করে জানিয়েছেন, মোট ১৭৭টি পণ্যের ওপর জিএসটি কমে গেল। পাশাপাশি জিএসটি-র কর কাঠামোয় সর্বোচ্চ ২৮ শতাংশ কর ধার্য্য হয় যেসব পণ্যে, সেই তালিকায় রয়েছে ২২৭টি পণ্য। জিএসটি কাউন্সিল সেই তালিকা থেকে বহু পণ্য ছেঁটে এখন মাত্র ৫০ টিকে রাখল। ১ জুলাই থেকে চালু হওয়া জিএসটিতে ৫ টি কর কাঠামো রয়েছে। ০, ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। বিরোধী দল শাসিত রাজ্যগুলি থেকে প্রবল আপত্তি তুলে বলা হয়েছিল, বিলাসবহুল ও নিত্যপ্রয়োজনীয় নয়, এমন পণ্যের ওপরই ২৮ শতাংশ কর বসার কথা। সেই তালিকায় কেন আমজনতার প্রয়োজনীয় পণ্যকে রাখা হবে? বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই তালিকা ছেঁটে দেওয়া হল। মোদী বলেন, ২৮ শতাংশ স্ল্যাবে ২২৭টি পণ্য রয়েছে। ফিটমেন্ট কমিটি সংখ্যাটা কমিয়ে এনে ৬২টি পণ্য রাখার সুপারিশ করে। কিন্তু জিএসটি কাউন্সিল তারপরও আরও ১২টি পণ্য ওই স্ল্যাব থেকে বাদ দিয়েছে। সব ধরনের চ্যুইং গাম, চকলেট, মুখের মেক আপের প্রসাধনী দ্রব্য, শেভিং ও আফটার শেভিং পণ্য, শ্যাম্পু, ডিওড্র্যান্ট, ওয়াশিং পাউডার ডিটারজেন্ট, গ্রানাইট ও মার্বেলের ওপর ১৮ শতাংশ কর বসবে বলে জানান মোদী। বলেন, এ ব্যাপারে সবাই একমত যে, ২৮ শতাংশের স্ল্যাবে শুধুমাত্র বিলাসবহুল দ্রব্যই রাখা উচিত। সেই অর্থে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। ২৮ শতাংশ স্ল্যাবে থাকবে মাত্র ৫০টি পণ্য, বাকিগুলিকে ১৮ শতাংশের স্ল্যাবে নামিয়ে আনা হল। রং অর্থাত্ পেইন্টস, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো বিলাসবহুল সামগ্রী ২৮ শতাংশ কর তালিকায়ই থাকবে বলে জানান তিনি। এছাড়াও রেস্তোরাঁয় কমল খাওয়ার খরচ। এসি ও নন এসি রেস্তোরাঁয় ক্ষেত্রে জিএসটি কমে পাঁচ শতাংশ। পাঁচ তারা হোটেল-রেস্তোরাঁয় ক্ষেত্রে কার্যকর নয় নয়া নিয়ম। জিএসটি কাউন্সিলের আজকের সিদ্ধান্তে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্বের ওপর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। মোদী বলেন, ধীরে ধীরে ২৮ শতাংশ স্ল্যাবটি ১৮ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য হয়েছে। তবে যেহেতু রাজস্বের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে বাধ্য, তাই এটা করতে সময় লাগবে।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, মাঝরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
Amit Shah Speech:
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget