এক্সপ্লোর

জাত-পাতের রাজনীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গুজরাতের কংগ্রেস নেতা

আমদাবাদ: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা বিজয় কেল্লা। তিনি গুজরাত কংগ্রেসের ত্রাণ কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর অভিযোগ, জাত-পাতের রাজনীতিকে গুরুত্ব দিতে গিয়ে দলের অনুগত কর্মীদের উপেক্ষা করা হচ্ছে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী অল্প কয়েকজন ব্যক্তির সঙ্গেই দেখা করেন। কর্মীদের সঙ্গে তিনি দেখা করেন না। সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিজয়। তিনি গুজরাত কংগ্রেসের সভাপতি ভারতসিংহ সোলাঙ্কির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই বিজেপি-তে যোগ দিতে চলেছেন বিজয়। কংগ্রেস ছাড়ার কথা ঘোষণার পর বিজয়ের অভিযোগ, ‘পতিদার সংরক্ষণের দাবিতে আন্দোলন করা হার্দিক পটেল, ওবিসি নেতা অল্পেশ ঠাকর ও দলিত আন্দোলনকারী জিগনেশ মেভানিকেই বেশি গুরুত্ব দিচ্ছে দল। সোলাঙ্কি কিছু বোঝেন না। রাহুল গাঁধী দলের কর্মীদের সঙ্গে দেখা করেন না। তিনি অল্প কয়েকজন নেতার সঙ্গেই দেখা করেন। পটেল, মেভানি ও ঠাকরের সঙ্গে দেখা করা এবং বক্তৃতায় তাঁদের কথা উল্লেখ করার বদলে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করা উচিত রাহুলের।’ বিজয় আরও বলেছেন, তিনি ৩৮ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। আদর্শ ও অনুগত কর্মীদের উপেক্ষা করায় এখন গুজরাতে অস্তিত্ব রক্ষার জন্য শেষ লড়াই করছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধবসিংহ সোলাঙ্কির ক্ষত্রিয়, হরিজন, আদিবাসী, মুসলিম (খাম) তত্ত্ব দলের ক্ষতি করেছে। এই তত্ত্বের সাহায্যে এখন গুজরাতে বিধানসভা নির্বাচনে জয় পাওয়া সম্ভব নয়।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget