এক্সপ্লোর

গুজরাতে সেভাবে কংগ্রেসের কাজে এল না ‘ত্রিফলা’

আমেদাবাদ: ভূমিপুত্র বনাম ভূমিপুত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হার্দিক-অল্পেশ-জিগনেশ।গুজরাতের তিন ঘরের ছেলে, তিন তরুণ নেতাকে, এবার তুরুপের তাস করতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি  রাহুল গাঁধী। রাহুলের পাশে এসে একে একে দাঁড়াবে হার্দিক, অল্পেশ, জিগনেশ।কিন্তু, রাহুলের এই ‘গুজরাত-লোকাল’ সেভাবে কাজে এল না। বছর ২৩-এর হার্দিক পটেল পাতিদার আন্দোলনে নেতৃত্ব দিয়ে ঝড় তুলেছিলেন! সভায় লাখো লাখো মানুষ ভিড়ও করতেন! হার্দিক আশা করেছিলেন বিজেপিকে ধাক্কা দেবেন। রাহুল গাঁধীর হাতও ধরেছিলেন তিনি। কিন্তু, ভোটের ফলে দেখা গেল, হার্দিক রাহুলের বিশেষ কোনও সুবিধা করতে পারেননি। যে ৩৭টি আসনে পটেল সম্প্রদায় নির্ণায়ক, তার মধ্যে বিজেপি জিতেছে ২০টিতে। কংগ্রেস ১৭টিতে। গুজরাতের ভোটে দাগ কাটতে না পেরে, হার্দিকের বক্তব্য, যে আসনগুলিতে খুব সামান্য ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে, সেখানে ইভিএমে গড়বড় করা হয়ে থাকতে পারে। গুজরাতের মেহসানা, পাতিদার আন্দোলনের আঁতুড়ঘর। সেখানেও এগিয়ে বিজেপি। মেহসনা লোকসভা কেন্দ্রের অর্ন্তগত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জিতেছে ৫টিতে। মেহসনা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল। হার্দিকের পাশাপাশি আরও দুই ভূমিপুত্র অল্পেশ-জিগনেশও সেভাবে দাগ কাটতে পারেননি। ব্যক্তিগত ভাবে ভোটের ময়দানে জয় পেয়েছেন দলিত নেতা জিগনেশ মেভানি এবং ওবিসি নেতা অল্পেশ ঠাকোর। রাধানপুর থেকে জিতেছেন অল্পেশ। তিনি কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন। জিগনেশ লড়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। তাঁর জন্য নিজেদের শক্ত গড় বডগাম আসনটি ছেড়ে দিয়েছিল কংগ্রেস। কিন্তু, নিজেরা জিতলেও, এই দুই ওবিসি ও দলিত নেতা মোদির পথের কাঁটা হয়ে উঠতে পারেননি। গুজরাতে এমন কুড়িটি আসন রয়েছে যেখানে তফসিলি জাতির ভোটব্যাঙ্ক নির্ণায়ক ফ্যাক্টর এই কুড়িটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১১টি আসন। কংগ্রেস পেয়েছে ৮টি। গুজরাতের ১৮২টি আসনের মধ্যে ৩২টি এমন আসন রয়েছে যেখানে প্রধান ফ্যাক্টর তফসিলি উপজাতি। এই ৩২টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫টিতে। কংগ্রেস ১৬টিতে। গুজরাতে ৫০ টি আসনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে ওবিসি ভোটব্যাঙ্ক। এই পঞ্চাশটির মধ্যে বিজেপি জিতেছে ২৮টিতে, কংগ্রেস ২২টিতে। অর্থাৎ‍ ফলেই স্পষ্ট, দলিত বা ওবিসি ভোট সেভাবে কংগ্রেসের ঝুলিতে টেনে আনতে পারেননি জিগনেশ, অল্পেশরা। কিন্তু, তারপরও অবশ্য গুজরাতে বিজেপিকে কড়া টক্কর দিতে সক্ষম হল কংগ্রেস।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget