এক্সপ্লোর

সিরসায় ডেরা সাচা সৌদার সদর দফতরে ঢুকল সেনা, কুরুক্ষেত্রে দুটি আশ্রম সিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠকে রাজনাথ, বাতিল ৪৪৫টি ট্রেন

নয়াদিল্লি:  সিরসায় ডেরা সাচা সৌদার সদর দফতরে ঢুকল সেনা। সেখান থেকে স্বঘোষিত ধর্মগুরুর সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী। প্রসঙ্গত, শুক্রবারের তাণ্ডবের পুনারাবৃত্তি রুখতে বদ্ধপরিকর প্রশাসন। সেই জন্যে সবধরনের ব্যবস্থা গ্রহণে তত্পর তারা। এদিকে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং গোয়েন্দাপ্রধান। রোহতকের এই জেলেই রয়েছেন ডেরা প্রধান। DIIieWVUwAALNLR আপাতত হরিয়ানার পরিস্থিতি শান্ত। শুধুমাত্র সিরসাতেই কার্ফু জারি রয়েছে। জানা গিয়েছে, ডেরা সাচা সৌদার আশ্রমে এইমুহূর্তে ধর্মগুরুর প্রায় দশ হাজার অনুগামী উপস্থিত রয়েছে। থমথমে পাঁচকুলায় হাই অ্যালার্ট জারি রয়েছে। গতকালের হিংসায় ৩১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় স্তম্ভিত এলাকার স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত বাসিন্দাদের মন্তব্য, তাদের মনে হচ্ছে তারা পাঁচকুলায় নয়, কোনও যুদ্ধ-বিধ্বস্ত দেশে রয়েছে। কুরুক্ষেত্রে ধর্মগুরুর দুটি আশ্রম সিল করে দিয়েছে পুলিশ। সকালে কার্ফু তুলে নেওয়া হলেও বিভিন্ন জায়গায় সেনাকে ফ্ল্যাগ মার্চ করতে দেখা যায়। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত পনেরো জন ডেরা সাচা সৌদার অনুগামীকে আটক করেছে পুলিশ। গতকালের তাণ্ডবের জেরে ৪৪৫টি ট্রেন বাতিল হয়েছে। বাতিল ট্রেনের তালিকা দেওয়া হল নীচে train-list এছাড়া বাতিল ট্রেনের তালিকায় রয়েছে আপ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, আপ হাওড়া-শ্রীগঙ্গানগর তুফান এক্সপ্রেস, আপ হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, আপ কলকাতা-অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস। এছাড়াও উত্তর রেলের তরফে গতকাল বেশ কয়েকটি ডাউন ট্রেন বাতিল করা হয়। এর মধ্য রয়েছে অমৃতসর-হাওড়া এক্সপ্রেস, অমৃতসর-হাওড়া মেল এবং জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস। অন্যদিকে গতকাল পঞ্জাব ও হরিয়ানাগামী বেশ কিছু ট্রেনকে মাঝপথে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। আসনসোলে হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, পটনায় হাওড়া-অমৃতসর মেল এবং নয়াদিল্লি স্টেশনে হাওড়া-কালকা মেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি, ডাউন কালকা মেল ৭ ঘণ্টা দেরিতে চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget