এক্সপ্লোর

সেনা তহবিলে ৫ কোটি: বৈঠকেই বিরোধিতা করি, সমালোচনার মুখে ‘সাফাই’ ফড়ণবীশের

মুম্বই: সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার বিরুদ্ধে ছিলাম, বৈঠকেই জানিয়েছিলাম সে কথা। সমালোচনার মুখে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। পাক শিল্পীদের নিয়ে কাজ করায় 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর প্রযোজকদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ফড়ণবীশকে। এই প্রসঙ্গে ফড়ণবীশ জানালেন, তিনি এই দাবির বিরোধিতা করেছিলেন। গতকাল ফড়বীশ জানান, ঠাকরে তিনটি দাবি তুলেছিলেন। এরমধ্যে দুটি নিয়ে কোনও আপত্তি ছিল না। কিন্তু যখন পাঁচ কোটি টাকা দেওয়ার এই দাবি ওঠে তিনি বলেন, প্রডিউসার গিল্ডকেও এব্যাপারে সম্মত হতে হবে। তিনি চেয়েছিলেন, এই দান কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দেবে। যদিও প্রডিউসাররাই এই দাবি মেনে নিয়েছিলেন। তিনি বলেন, শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় গিল্ড। কিন্তু এই দান বাধ্যতামূলক হোক, তা আমি চাইনি। আমি চেয়েছিলাম, কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে সাধ্যমতো টাকা দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু ৫ কোটি টাকার পরিমান ঠিক করেছিল এমএনএস, যার সঙ্গে আমি একমত ছিলাম না। প্রসঙ্গত, উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলে হুমকি দেয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের নিজেদের দেশে ফিরে যেতেও বলে। সিঙ্গেল থিয়েটারগুলি জানিয়ে দেয়, তাঁদের হলে দেখানো হবে না ‘অ্যায় দিল…’। এই সমস্যার জট কাটাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ এবং এমএনএস-এর প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ছবির প্রযোজক কর্ণ জোহর, প্রডিউসার গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভট্ট। প্রযোজকরা কথা দেন, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না। যে সমস্ত প্রযোজক সই করে পাকিস্তানি শিল্পীদের ছবিতে নিয়েছেন, তঁদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় এমএনএস। এর জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ফড়ণবীশকে। শুনতে হয়, 'সালিশী' রফা করেছেন তিনি। এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সাফাই। তিনি বলেন, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Tollygunge Meeting: টালিগঞ্জে সুস্থ কর্মসংস্কৃতি ফেরাতে তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে বৈঠকে নতুন কমিটি
Gangwar: ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল কুখ্যাত দুষ্কৃতীকে
Suruchi Sangha: সুরুচি সঙ্ঘে 'রূপ' বদল, এবার সেখানে গঠিত নতুন কমিটি; সম্পাদক BJP বিধায়ক সৌরভ শিকদার
Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget