এক্সপ্লোর

ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রীকেও

তিন বছরের শিশুর মৃত্যু। ভেন্টিলেশন না পেয়ে প্রাণ যায় নবজাতকের।

নয়াদিল্লি: একশো ঘণ্টা হয়ে গেল, স্বাস্থ্য পরিষেবার অচলাবস্থা মেটার কোনও নামগন্ধই নেই। উল্টে এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তারপরই ডাক্তারদের দুপুর দুটোর মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলেন তিনি। না হলে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই কড়া বার্তাই আগুনে ঘি-এর কাজ করে। কর্মবিরতি থেকে কাজে যোগ দেওয়া তো দূর, উল্টে কলকাতা সহ জেলার সরকারি হাসপাতালগুলোতে ইস্তফার হিড়িক পড়ে যায়। এনআরএস, এসএসকেএম, আরজিকর সহ একাধিক হাসপাতালের বিভাগীয় প্রধানরা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এনআরএস কাণ্ডের আঁচ লাগে জেলা হাসপাতালগুলোতেও। এরই মধ্যে একটি তিন বছরের শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে। ভেন্টিলেশন না পেয়ে প্রাণ যায় নবজাতকের।

এমন অচল অবস্থা কাটাতে এবার সরাসরি মাঠে নামল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ সংবাদমাধ্যম মারফৎ আন্দোলনরত ডাক্তারদের কাছে আবেদন করেন, তাঁরা যেন কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেন। প্রতীকী প্রতিবাদ করলেও কোনও ভাবেই যেন নাগরিক পরিষেবা ব্যহত না হয়, সেই অনুরোধই করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পরামর্শ দিয়ে তিনি বলেন, “সংবেদনশীলতার সঙ্গে গোটা বিষয়টিকে দেখুন, তাহলে দেশের মানুষকে আর চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে না। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, দয়া করে এই পরিস্থিতিকে নিজের প্রেস্টিজ ইস্যু বানাবেন না ।”

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি তুলে দেন এইমসের চিকিৎসকরা। নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে পশ্চিমবঙ্গের ডাক্তাররা যে বেনজির আন্দোলনে সামিল হয়েছেন, সেই বিষয়ে মন্ত্রীকে জানান তাঁরা। সব শোনার পর কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, এটা সরকারের দায়িত্ব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন এবং প্রয়োজনে ফোনে কথা বলবেন বলেও জানিয়েছেন।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget