এক্সপ্লোর

পদ্মাবতী ইস্যুতে মমতার নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হরিয়ানার বিজেপি নেতার পদত্যাগ মিডিয়া কোঅর্ডিনেটর পদে

চন্ডীগড়: শূর্পনখার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দেওয়া হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমুর পদত্যাগ। পশ্চিমবঙ্গে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী-র রিলিজ, প্রিমিয়ারে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়ায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার আগে ওই ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, বনশালির মাথা কাটতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছিলেন তিনি। এজন্য নানা মহল থেকে প্রশ্ন ওঠায় বিজেপির হরিয়ানা শাখার পক্ষ থেকে শোকজ নোটিস দিয়ে আমুর ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই ওই শাখার মিডিয়া কো অর্ডিনেটর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। যদিও রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালাকে হোয়াটসঅ্যাপে পাঠানো পদত্যাগপত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার গতকাল কার্নি সেনার প্রতিনিধিদলের সঙ্গে নির্ধারিত বৈঠক এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আমু। মুখ্যমন্ত্রী গতকালের সারাদিনের সূচিতে এমন কোনও বৈঠকের উল্লেখ না থাকলেও আমুর দাবি, তিনি কার্নি সেনাকে সময় দিয়েছিলেন। পদত্যাগপত্রে আমু জানিয়েছেন, তিনি গত কয়েক বছর ধরে দলের নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করে গেলেও তাঁর মনে হয়েছে, মুখ্যমন্ত্রী খাট্টার দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মীদের চান না, খাট্টারকে গুটিকয়েক লোক সারাক্ষণ ঘিরে থাকে, যারা গত তিন বছরে তাঁকে দলের প্রতি অনুগত কর্মীদের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তিনি বিজেপির সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন আমু।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget