এক্সপ্লোর

মোদী জমানার গুজরাতের মন্ত্রী মায়া কোদনানিকে নরোদা পাতিয়া মামলায় রেহাই, প্রাক্তন বজরং দল নেতাকে দোষী ঘোষণার রায় বহাল রাখল গুজরাত হাইকোর্ট, সাজা কমে ২১ বছরের সশ্রম কারাবাস

আমদাবাদ: ২০০২ সালের নারোদা পাতিয়া দাঙ্গা মামলায় গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানিকে অব্যাহতি দিল গুজরাত হাইকোর্ট। বিচারপতি হর্ষ দেবানি ও বিচারপতি এ এস সুপেহিয়ার ডিভিশন বেঞ্চ বলেছে, সাক্ষীদের বয়ানে অসঙ্গতির দরুণ মায়াকে অবশ্যই বেনিফিট অব ডাউট অর্থাত্ সন্দেহের অবকাশের জন্য ছাড় দেওয়া উচিত। তবে এই মামলায় প্রাক্তন বজরং দল নেতা বাবু বজরঙ্গিকে দোষী সাব্যস্ত করে দেওয়া আগের রায় বহাল রেখেছে আদালত। নারোদা পাতিয়ার হিংসায় মারমুখী জনতার হামলায় ৯৭ জন প্রাণ হারিয়েছিলেন। গোধরা পরবর্তী একাধিক ভয়াবহ হিংসার অন্যতম নারোদা পাতিয়ার ঘটনা। নিম্ন আদালত বলেছিল, এতে 'কিংপিনে'র ভূমিকা ছিল মায়ার। বজরঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। হাইকোর্ট এদিন অন্য দুজন দোষী প্রকাশ রাঠোর ও সুরেশ ঝালার পাশাপাশি বজরঙ্গিকেও ফৌজদারি চক্রান্তে (ভারতীয় দণ্ডবিধি ১২০ বি ধারা) অপরাধী সাব্যস্ত করে দোষী ঘোষণার রায় বহাল রাখে। কিন্তু তার শাস্তির মাত্রা কমিয়ে ২১ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন বিচারপতিরা। এই সাজায় কোনও ছাড় মিলবে না। এদিন বেঞ্চ দাঙ্গা মামলায় পেশ হওয়া একগুচ্ছ আবেদনের ওপর রায় দেয় হাইকোর্ট। নিম্ন আদালত মোট ৩২ জনকে দোষী বলেছিল, যাদের একজনের মৃত্যু হয়েছে। হাইকোর্ট ২৯ জন দোষীর মধ্যে ১২ জনের দোষী ঘোষণার রায় বহাল রাখে, মায়া সহ ১৭ জনকে রেহাই দেয়। গুজরাত সরকার দোষীদের সাজার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিল। কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে। বিচারপতিরা বলেন, অভিযুক্তরা জামিনে ছাড়া পেলে তখন রাজ্য সরকার আপত্তি করেনি, কিন্তু এখন সাজা বাড়ানোর কথা বলছে! আপনারা শুধু মুখেই বড় বড় কথা বলেন। ২০১২-র আগস্টে সিট মামলার জন্য গঠিত বিশেষ আদালত মায়া সহ ৩২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মায়ার ২৮ বছর জেল হয়। নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন তাঁর সরকারের মন্ত্রী ছিলেন মায়া। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন, বজরঙ্গি আছেন জেলে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget