এক্সপ্লোর

আগাম জামিনের আর্জি খারিজ, আত্মসমর্পণ করুন, হনিপ্রীতকে দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল হনিপ্রীত ইনসানের ট্রানজিট আগাম জামিনের আবেদন। এদিন প্রথমে হনিপ্রীতের আবেদনের ওপর রায়দান স্থগিত রেখে তাঁকে আত্মসমর্পণ করতে বলে দিল্লি হাইকোর্ট। ধর্ষণ মামলায় দোষী ২০ বছরের কারাবাসের সাজা পাওয়া ডেরা সাচা সৌদা প্রধান বাবা গুরমিত রাম রহিমের দত্তক নেওয়া মেয়ে হনিপ্রীত, দিল্লি ও হরিয়ানা পুলিশ, এই তিন পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি সঙ্গীতা ধিংড়া সেহগল রায়দান আপাতত স্থগিত রাখেন। তিনি হানিপ্রীতের উদ্দেশ্যে বলেন, ধরা দিন, সেটাই হবে পরিত্রাণ পাওয়ার সহজতম রাস্তা। পরে বিচারপতি জানান, গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন হনিপ্রীত। তাই অব্যাহতি পেতে পারেন না। টালবাহানা করে সময় নষ্ট করার জন্যই হনিপ্রীত দিল্লিতে জামিনের আবেদন করেছেন, হরিয়ানার পাঁচকুলা আদালতে চলতি প্রক্রিয়ায় দেরি করিয়ে দেওয়া উদ্দেশ্য তাঁর। দুটি ধর্ষণ মামলায় রাম রহিমের দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা হনিপ্রীত। তাঁর বিরুদ্ধে ডেরা প্রধান দোষী ঘোষিত হওয়ার পর হরিয়ানায় হিংসা, অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে রাষ্ট্রদোহিতার মামলা রয়েছে। হরিয়ানা পুলিশ সেদিনের হিংসার ব্যাপারে ৪৩ জনের ওয়ান্টেড লোকজনের যে তালিকা দিয়েছিল, তাতে সবার ওপর রয়েছে প্রিয়ঙ্কা তানেজা ওরফে হনিপ্রীতের নাম। রাষ্ট্রদ্রোহিতা মামলায় তদন্তের ব্যাপারে তাঁকে ট্রানজিটে দিল্লি থেকে হরিয়ানা নিয়ে যাওয়ার সময় যাতে গ্রেফতার করা না হয়, সেজন্যই ট্রানজিট আগাম জামিনের আবেদন করেছেন হনিপ্রীত। এদিন শুনানি পর্বে হরিয়ানা পুলিশ হনিপ্রীতের আবেদনের প্রবল বিরোধিতা করে বলে, এটা 'ফোরাম শপিং করার ছল'! দিল্লি হাইকোর্টে না এসে তাঁর বরং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে যাওয়া উচিত ছিল বলেও অভিমত জানায় তারা। বিষয়টি নিষ্পত্তির আসল এক্তিয়ার হরিয়ানার আদালতের, এই যুক্তি দেখিয়ে হনিপ্রীতের তিন সপ্তাহের আগাম জামিনের আর্জির বিরোধিতা করে দিল্লি পুলিশ। হরিয়ানার বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। তবে হনিপ্রীতের আইনজীবী সওয়াল করেন, হরিয়ানার তাঁর জীবন বিপন্ন হতে পারে, সেজন্যই তিনি পাশের রাজ্যে আবেদন করা পর্যন্ত গ্রেফতারি এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নিজের সুরক্ষা নিশ্চিত হলে হনিপ্রীত তদন্তে সামিল হবেন বলেও জানান ওই আইনজীবী।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget