এক্সপ্লোর

সিপিএমের রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ফের শুনানির জন্য কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: সিপিএমের স্বীকৃতি, নথিভুক্তি বাতিলের দাবিতে পেশ হওয়া আবেদনের নতুন করে শুনানি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল্লি হাইকোর্টের। প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি জয়ন্ত নাথকে নিয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিল। গত বছরের জুলাইয়ে সিপিএমের রাজনৈতিক দল হিসাবে নথিভুক্তিকরণ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। এদিন কমিশনের সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে বেঞ্চ। কমিশনের ওই পদক্ষেপের ব্যাপারে কোনও কারণ দেখানো হয়নি, বলেছেন বিচারপতিরা। কমিশনের জুলাইয়ের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বেঞ্চের নির্দেশ, নতুন করে ওই আবেদন শুনতে হবে কমিশনকে। আজকের দিন থেকে ১২ সপ্তাহের মধ্যে যথাযথ সিদ্ধান্ত জানাতে হবে। পাশাপাশি সিপিএমের স্বীকৃতি বাতিলের দাবিতে আবেদনকারী জোজো জোসের পিটিশনটি খারিজ করে দিয়েছে বেঞ্চ। নিজেকে সমাজকর্মী বলে দাবি করা জোসের অভিযোগ, সিপিএম ভুল ব্যাখ্যা দিয়ে, জালিয়াতি, প্রতারণা করে রেজিস্ট্রেশন পেয়েছে। যদিও আজকের সংক্ষিপ্ত শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, ২০ বছর আগে যে জালিয়াতি, প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ, সে ব্যাপারে কমিশন এখন খতিয়ে দেখতে পারে না। বরং যিনি অভিযোগকারী, তিনিই প্রমাণ দিন যে, সত্যিই জালিয়াতি, প্রতারণা হয়েছিল। আবেদনকারী নির্বাচন কমিশনের কাছে যে পিটিশন দিয়েছেন, তাতে বলা হয়েছে, সিপিএমের দলীয় কর্মসূচিতে ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের ঘোষণা নেই, অথচ আইনে এটা বাধ্যতামূলক। আবেদনকারীর এটাও বক্তব্য যে, সিপিএমের মূল লক্ষ্যটাই অসাংবিধানিক, বেআইনি উদ্দেশ্য সামনে রেখেই সিপিএম তৈরি হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget