এক্সপ্লোর

এটিএমে ২ হাজারি নোট বেশি, অপ্রতুল নতুন ৫০০! ভুল কেন্দ্রের ভাবনায়, অভিযোগ আরবিআই কর্তার

মুম্বই: মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের পর সারা দেশে যে নগদের হাহাকার উঠেছে, তার কেন্দ্রে রয়েছে দুটি ভিন্ন নোট – একটি হল ২ হাজার টাকা এবং অন্যটি নতুন ৫০০ টাকা।

একদিকে যেখানে বাজার ছেয়ে গিয়েছে ২০০০ টাকার নোটে, সেখানেই নতুন ৫০০ টাকার নোটের আকাল দেখা দিয়েছে। যার জেরে, অনেকের মনেই এই প্রশ্ন উঠছে, কেন কেন্দ্র আচমকা ২০০০ টাকার নোটের ওপর এত গুরুত্ব দিল?

উত্তর দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের এক কর্তা। নাম না জানানোর শর্তে ওই কর্তা জানান, প্রথমত ২ হাজার টাকার নোট ছাপা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে। অন্যদিকে, নতুন ৫০০ টাকার নোট ছাপা হয়েছে মহারাষ্ট্রের নাসিক ও মধ্যপ্রদেশের দেবসে স্থিত কেন্দ্র-শাসিত টাঁকশালে।

ওই কর্তার দাবি, নোটের এই উদ্ভুত পরিস্থিতির জন্য একা দায়ী কেন্দ্র। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এধরনের রিপোর্ট আসতে থাকছে। এতে তাঁরা বিব্রত এবং একইসঙ্গে উদ্বিগ্নও।

তবে, তিনি এই পরিস্থিতির জন্য দায় নিতে অস্বীকার করেন। তাঁর প্রশ্ন, আরবিআই-কে কেন দোষারোপ করা হচ্ছে? তিনি বলেন, সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে। অর্থমন্ত্রক আমাদের (কী করতে হবে) নির্দেশ দিচ্ছে, আমরা শুধু সেই নির্দেশিকা পেশ করছি।

কিন্তু, কেন এই হাল হল? ওই কর্তার যুক্তি, সরকার পুরনো নোট দিয়ে নতুন নোট বদল করার ওপর বেশি জোর দিয়েছে। আর তা করতে গিয়ে, লেনদেনের গুরুত্ব উপেক্ষা করেছে। যার জেরেই এই বিপত্তি!

তিনি বলেন, নতুন ৫০০ নোট ছাপা শুরু হওয়ার অনেক আগে ২০০০ টাকার নোট ছাপার কাজ শুরু হয়েছে। ফলে, তা বাজারে আগে চলে এসেছে। অন্যদিকে, থমকে গিয়েছে ৫০০ টাকা।

রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, নোট বাতিলের সিদ্ধান্তের আগে পর্যন্ত সারা দেশে ৯,০২৬.৬ কোটি নোটের পিস বাজারে চালু ছিল। এর মধ্যে আনুমানিক ২৪ শতাংশ, অর্থাৎ প্রায় ২১০০ কোটি পিস নোট ৫০০ ও ১০০০ টাকার ছিল।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের হিসেব অনুযায়ী, এই ২১০০ কোটির মধ্যে একটি ছিল ১৫৭০ কোটি পিস, অপরটি ৫৩০ কোটি পিস।

সাধারণত, দেশের সব টাঁকশাল মিলিয়ে মাসে গড়ে ৩০০ কোটি পিস ছাপার ক্ষমতা রয়েছে। অর্থাৎ, সেই অনুযায়ী ২১০০ কোটি নতুন নোট ছাপতে সাত মাস লময় লাগার কথা।

কেন্দ্রীয় সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সেই সময় দিতে নারাজ ছিল। তাই ২০০০ টাকার নোট ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে যত সম্ভব কম সময়ে পুরনো নোট বদল করা সম্ভব হয়।

কিন্তু, তা করতে গিয়ে কেন্দ্র এটা ভুলে যায় যে, ৫০০ টাকার নোটের অবর্তমানে এই ২০০০ টাকার নোটকে ভাঙাতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

কারণ, ছোট ব্যবসায়ীদের কাছে এত সংখ্যক ১০০ টাকার নোট এবং নতুন ৫০০ টাকার নোট নেই। ফলত, দোকানে, বাজারে ২০০০ টাকার নোট নিয়ে হয়রান হতে হয় জনসাধারণকে।

আরবিআই-এর ওই কর্তা আরও জানান, দ্বিতীয় সমস্যা হয়েছে ছেপে যাওয়া নতুন ৫০০ টাকার নোটকে স্থানান্তর করা। তিনি জানান, টাঁকশাল থেকে কারেন্সি চেস্ট—সেখান থেকে ব্যাঙ্কের শাখা ও সর্বোপরি এটিএম—এই গোটা প্রক্রিয়াটা সময় সাপেক্ষের বিষয়। ফলে, যা হওয়ার তাই হয়েছে!

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget