এক্সপ্লোর

যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে সুরক্ষা সেস গড়ার ভাবনা রেলের, বাড়তে পারে ভাড়া

নয়াদিল্লি:  রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে রেলের ভাড়া বাড়ানোর ভাবনা। প্রসঙ্গত দুর্ঘটনা রুখতে অর্থমন্ত্রককে একটি তহবিল গড়ার প্রস্তাব দিয়েছিল রেলমন্ত্রক। সেই তহবিলের জন্য অর্থ বরাদ্দের আর্জি খারিজ করে দিয়েছে অর্থমন্ত্রক। এরপরই সুরক্ষা সেস গড়ার ভাবনা রেলের। আর সেই সুরক্ষা সেস গড়তে বাড়তি ভাড়া গুনতে হতে পারে রেলযাত্রীদের। স্লিপার ও সেকেন্ড ক্লাসে বেশি সেস বসানোর প্রস্তাব। সূত্রের খবর, রেলমন্ত্রকের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে দাবি করা হয়েছে সুরক্ষা সেস বাবদ যে টাকা তোলা হবে, সেটা মূলত ট্রেন লাইন ও সিগন্যাল ব্যবস্থার উন্নতি ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও বিভিন্ন লেভেল ক্রসিং যেগুলো অসংরক্ষিত সেগুলোও ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য রেলমন্ত্রী সুরেশ প্রভু অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লিখে ১ লক্ষ, ১৯ হাজার, ১৮৩ কোটি টাকা চেয়ে রেলের সুরক্ষা সংক্রান্ত একটি তহবিল গড়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু অর্থমন্ত্রকের তরফে সেই তহবিলের জন্যে অর্থ বরাদ্দের আর্জি খারিজ করে দেওয়া হয়। তখনই অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় রেলের ভাড়া বাড়িয়ে সেই তহবিল গড়ুক রেলমন্ত্রক। সূত্রের দাবি, অর্থমন্ত্রক বরাদ্দ অর্থের ২৫ শতাংশ দিতে রাজি হয়েছে, কিন্তু ৭৫ শতাংশ অর্থের ব্যবস্থা রেলকেই করতে হবে বলা জানিয়ে দেওয়া হয়েছে। ওই একই সূত্রের দাবি, এইমুহূর্তে রেলমন্ত্রী ভাড়া বৃদ্ধির পক্ষে না থাকলেও, এছাড়া আর কোনও উপায় নেই রেলমন্ত্রকের কাছে। কারণ, এরমধ্যেই অতিরিক্ত ভাড়ার জন্যে রেলের এসি-টু টায়ার ও এসি-ফার্স্ট ক্লাসের টিকিটের বিক্রি হার অনেক কমে গিয়েছে। তাই মূলত এসি থ্রি টায়ার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড ক্লাসে বসবে এই সুরক্ষা সেস। অপর দুটি ক্লাসের ভাড়া সামান্য বাড়বে, খবর রেলমন্ত্রক সূত্রে। তবে ভাড়া বৃদ্ধির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতেই এই নয়া তহবিল গড়ার ভাবনা রেলমন্ত্রকের। যার জন্যে এই সুরক্ষা সেস জুড়ে দেওয়া হবে যাত্রী টিকিটের ভাড়ার সঙ্গে। সম্প্রতি ট্রেনের একাধিক লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। যার জেরে ঘটে গেছে বহু বড়সড় দুর্ঘটনা, প্রাণ গেছে বহু মানুষের। বিশেষজ্ঞদের দাবি, মূলত, রেলের ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যেই এই দুর্ঘটনা ঘটে। এই তহবিল গড়ে প্রথমে রেলের যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া হবে, তা হল কিছু অসংরক্ষিত লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। এগুলো বন্ধ করে দেওয়া হবে। এছাড়া ট্রেনের গতি বাড়াতে শুধু সিগন্যাল ব্যবস্থার উন্নতি নয়, ট্রেনের ট্র্যাকেরও উন্নতিও প্রয়োজন। এই সবকিছু লক্ষ্যে রেখেই নয়া এই তহবিল গড়ার ভাবনা রেলমন্ত্রকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget