এক্সপ্লোর

অমৃতসরে প্রকাশ্যে হিন্দুত্ববাদী নেতাকে গুলি করে খুন

অমৃতসর: অমৃতসরে প্রকাশ্যে দিবালোকে একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকে গুলি করে খুন। পুলিশ জানিয়েছে, অমৃতসর-বাতালা রোডে জনবহুল ভারত নগর এলাকায় একটি দোকানের বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন হিন্দু সংঘর্ষ সেনার জেলা প্রধান বিপান শর্মা (৪৫)। সেই সময়ই চার অজ্ঞাত পরিচয় মুখোশ পরিহিত দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় ১২ টি বুলেট তাঁর শরীরে বিঁধে যায়। এরপর দুষ্কৃতীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। শর্মাকে দ্রুত এসকর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গত ১৭ অক্টোবর লুধিয়ানায় খুন হয়েছিলেন আরএসএস নেতা রবীন্দর গোসাইন। এর কয়েকদিনের মধ্যেই খুন হলেন শর্মা। অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব জানিয়েছেন,এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভিতে পুরো ঘটনা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজগুলি সংগ্রহ করা হয়েছে। পুলিশ আততায়ীদের স্কেক এঁকে তাদের শনাক্ত করার চেষ্টা করছে। কমিশনার জানিয়েছেন, শর্মাকে হত্যার উদ্দেশ্য নিয়েই এসেছিল দুষ্কৃতীরা। এর আগে শর্মা কোনও হুমকি পেয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত হিন্দুত্ববাদী নেতার আত্মীয় ও বন্ধুবান্ধব দাবি করেছেন, সম্প্রতি তিনি পুলিশের কাছে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। অপারেশন ব্লু স্টার বার্ষিকীর বিরুদ্ধে সরব ছিলেন তিনি। এজন্যই শর্মা নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন। শিবসেনা এই হিন্দু নেতার হত্যার নিন্দা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, একের পর এক হিন্দুত্ববাদী নেতা হত্যার ঘটনা থেকে স্পষ্ট যে, পঞ্জাবে সন্ত্রাসবাদ ফের মাথাচাড়া দিচ্ছে। শক্তহাতে পঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সরকার পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে  অতীতের মতো রাজ্য সন্ত্রাসবাদের অন্ধকারে ফিরে যাবে বলেও সতর্ক করেছে শিবসেনা।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget