এক্সপ্লোর

হানিপ্রীত গ্রেফতার পঞ্জাবে, জানাল হরিয়ানা পুলিশ, কাল তোলা হবে আদালতে

নয়াদিল্লি: হানিপ্রীত ইনসান গ্রেফতার। ডেরা সাচা সৌদা প্রধান জেলবন্দি গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন পাঁচকুল্লার পুলিস কমিশনার এ এস চাওলা। হানিপ্রীতকে আরও এক মহিলার সঙ্গে পঞ্জাবের জিরাখপুর-পাতিয়ালা রোডে গ্রেফতার করা হয়েছে বলে জানান হরিয়ানা পুলিশের ডিজিপি বি এস সান্ধু। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। এর আগে শোনা গিয়েছিল, সম্ভবত আজ আদালতে আত্মসমর্পণ করছেন হানিপ্রীত। ১ মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ ছিলেন, ধর্ষণকাণ্ডে রাম রহিমকে আদালত ২০ বছর জেলে কাটানোর সাজা দেওয়ার পরদিন থেকেই। রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার রায় ঘোষণার পর হরিয়ানায় ব্যাপক অশান্তি, হিংসার পিছনে ইন্ধন দেওয়ার অভিযোগে যে ৪৩ জনকে ওয়ান্টেড হিসাবে খুঁজছিল পুলিশ, তাদের তালিকার একেবারে ওপরে ছিল হানিপ্রীতের নাম। বহু মানুষ সেদিন হিংসায় হতাহত হন। চাওলা বলেন, সিট ইনচার্জ মুকেশ কুমার হানিপ্রীতকে হেপাজতে নিয়েছেন। তাঁকে হিংসার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচকুল্লায় নিয়ে আসা হচ্ছে। ২৫ আগস্ট রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর অশান্তি বাঁধানোর পিছনে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হবে। পুলিশের হাত এড়িয়ে পালিয়ে বেড়ানোর সময় কারা হানিপ্রীতকে আশ্রয়, মদত দিয়েছিল, তাও জানার চেষ্টা হবে। কাল আদালতে তুলে হানিপ্রীতকে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। গত সপ্তাহে তাঁর ট্রানজিট অ্যান্টিসিপেটরি জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। হানিপ্রীতের সঙ্গে ধরা পড়া মহিলাকেও হেপাজতে নিয়েছে পুলিশ। গ্রেফতারির ব্যাপারে পঞ্জাব পুলিশকে অবহিত করা হয়েছে। শোনা যাচ্ছিল, হানিপ্রীত ওরফে প্রিয়ঙ্কা তানেজা নেপাল পালিয়ে গিয়েছেন। যদিও সেই দাবি অস্বীকার করেছেন তিনি। উল্টে দাবি করেছেন, এ দেশেই রয়েছেন। পাপা কি পরী নামে পরিচিত হানিপ্রীতের আরও দাবি, তিনি নির্দোষ। সত্যিটা একসময় প্রকাশিত হবেই। কী করে সকলে তাঁদের সঙ্গে এমন করতে পারল ভেবে যন্ত্রণায় ভেঙে পড়েছেন বলে হানিপ্রীতের দাবি। নিজেদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget