এক্সপ্লোর

আরও ৩ দিন পুলিশ হেফাজতে হনিপ্রীত ইনসান

পাঁচকুলা (হরিয়ানা): গুরমীত রাম রহিমের ছায়াসঙ্গিনী হনিপ্রীত ইনসান ওরফে প্রিয়ঙ্কা তানেজাকে মঙ্গলবার আরও তিনদিন পুলিশ হেফাজতে পাঠাল পাঁচকুলার একটি আদালত। একইসঙ্গে আরও তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানো হল হনিপ্রীতের সহযোগী সুখদীপ কৌর।

এদিন, শুনানিতে সরকারি কৌঁসুলি জানান, হনিপ্রীতকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এর জন্য তাঁকে হেফাজতে নেওয়া দরকার। এরপরই হনিপ্রীতের হেফাজতের মেয়াদ আরও তিনদিন বাড়িয়ে দেন বিচারক। এর আগে গত ৪ অক্টোবর হনিপ্রীতকে আদালতে পেশ করা হলে তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

ডেরা সচ্চা সৌদা প্রধানের জেলযাত্রার পরই গায়েব হয়ে যান হনিপ্রীত। তাঁর খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে এবং একইসঙ্গে নেপাল-সীমান্তেও তল্লাশি চালায় পুলিশ। কিন্তু, খোঁজ মেলেনি তাঁর। তাঁর নাম ৪৩ জন ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জারি করা হয় লুকআউট নোটিস। পরবর্তীকালে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় তাঁর নামে। অবশেষে ৩৮ দিন পর, গত ৩ অক্টোবর পঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

honeypreet-new

গত ২৫ আগাস্ট, জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচকুলা, সিরসা সহ হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। তাতে ৪১ জনের মৃত্যু হয়। আহত হন পাঁচ শতাধিক মানুষ। অভিযোগ, হনিপ্রীত কয়েকজন ডেরা সাচা সৌদা নেতানেত্রীর সঙ্গে হাত মিলিয়ে সেই হিংসার ব্লু প্রিন্ট তৈরি করেন। পুলিশ দাবি করেছে, হনিপ্রীত জেরার মুখে জানিয়েছেন, হিংসা ছড়াতে ডেরা সমর্থকদের ১.২৫ কোটি টাকা দেন তিনি।

এই টাকার মধ্যে এক কোটি ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে, ২৪ লাখ উদ্ধার হয়েছে এক অভিযুক্তের কাছ থেকে। পুলিশের সন্দেহ, হিংসা ছড়াতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন হনিপ্রীত। রাম রহিম দোষী সাব্যস্ত হলে ওই গ্রুপেই মেসেজ পাঠিয়ে অশান্তি শুরুর গ্রিন সিগন্যাল দেন তিনি। এখন পুলিশ তাঁর মোবাইল ঘেঁটে তথ্য বার করছে। তারা নিশ্চিত, অশান্তির যাবতীয় ছক সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেই কষা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget