এক্সপ্লোর

বিহারে বিষমদ খেয়ে মৃত ৫, সাসপেন্ড ৮ পুলিশকর্মী

পটনা: বিহারে মদ নিষিদ্ধ হলেও, লুকিয়ে-চুরিয়ে মদ বিক্রি যে বন্ধ হয়নি, সেটা বুঝিয়ে দিল রোহতাস জেলার দানওয়ার গ্রামের ঘটনা। গতকাল রাতে এখানে বিষমদ খেয়ে মৃত্যু হল অন্তত পাঁচজনের। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষমদ বিক্রির অভিযোগে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কছওয়া থানার আটজন পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। শাহাবাদ রেঞ্জের ডিআইজি মহম্মদ রেহমান বলেছেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিষমদ খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁরা বিষমদের কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব। বিরোধী দল আরজেডিও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। আরজেডি মুখপাত্র শক্তি যাদবের অভিযোগ, প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে অবৈধ মদ ব্যবসায়ীদের যোগ আছে। তারা প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দেখে মনে হচ্ছে, তিনি এই চক্রের কাছে আত্মসমর্পণ করেছেন। নীতীশকে আক্রমণ করে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘রোহতাসে যেটা হয়েছে, সেটা গত বছরের এপ্রিলে বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর প্রথম ঘটনা নয়। আমরা সেই সময় জোটসঙ্গী হিসেবে নীতীশ কুমারের পদক্ষেপকে সমর্থন করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, নিষেধাজ্ঞা শুধু খাতায়-কলমে। নীতীশের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ছিল বলেই বিহারের বাইরে নিজের প্রচারের জন্য মদ নিষিদ্ধ করেছিলেন। তিনি উত্তর প্রদেশে, ঝাড়খণ্ড, ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশে সভা করেছিলেন। কিন্তু এখন বিজেপি-র জোটসঙ্গী হিসেবে ওই রাজ্যগুলিতে কি তিনি সভা করতে পারবেন?’ বিহারে জেডিইউ-এর বর্তমান জোটসঙ্গী বিজেপি-কেও আক্রমণ করেছেন তেজস্বী। তাঁর দাবি, পুলিশকর্মীদের সাসপেন্ড করে মানুষের চোখে ধুলো দিতে চাইছে সরকার। রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ সরকারকে উপযুক্ত সময়ে শিক্ষা দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget