এক্সপ্লোর

মানুষ চাইলে ৪০০ বছর বাঁচতে পারে, বললেন রামদেব

নয়াদিল্লি: মানব শরীর ৪০০ বছর টিকে থাকার মত করে তৈরি হয়েছে। কিন্তু বাদ সেধেছে ভুলভাল জীবনযাত্রা। তার ফলেই যত অসুখ, শেষমেষ ৪০০ ছোঁয়ার বহু আগে মৃত্যু। বললেন যোগগুরু রামদেব। রামদেব বলেছেন, অসুখবিসুখকে পাশ কাটিয়ে দীর্ঘ নিরোগ জীবন পেতে গেলে মানুষকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। তাঁর দাবি, মানব শরীর ৪০০ বছর বাঁচার মত করে তৈরি হয়েছে। কিন্তু বেশি বেশি খেয়ে, ভুলভাল জীবনচর্যার মাধ্যমে আমরা নিজেদের আয়ু কমিয়ে ফেলছি। উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, আরও নানারকম রোগ এখন আমাদের নিত্য সঙ্গী। ফলে যেমন কম দিন বাঁচছি, তেমনই চিকিৎসক, ওষুধ বিষুধের ওপর নির্ভরতা বাড়ছে। ন্যাশনাল কোয়ালিটি কনক্লেভে বক্তৃতা দিচ্ছিলেন যোগগুরু। তাঁর বক্তব্য, সুস্থভাবে বাঁচার উপায় তিনটে- দিনে ৬ ঘণ্টা ঘুম, এক ঘণ্টা শারীরিক কসরত ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া। আজকের দ্রুতগতির জমানায় সুস্থভাবে বাঁচার জন্য বেশ কয়েকটি যোগব্যায়াম করে দেখান তিনি, শ্রোতাদের দেন বেশ কয়েকটি টিপস। সুস্থ জীবনচর্যার উদাহরণ হিসেবে রামদেব উল্লেখ করেন বিজেপি সভাপতি অমিত শাহের নাম। বলেন, রাতে সুপ আর সেদ্ধ সবজি খেয়ে আর মধ্যাহ্নভোজের ওপর নিয়ন্ত্রণ এনে ৩৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। তাঁর পতঞ্জলি আর্য়ুবেদ সংস্থায় শুধু ভাল জিনিস বিক্রি হয় বলে তাঁর দাবি। তাঁর কথায়, শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা না থাকায় বহু রোগের শিকার হচ্ছি আমরা, সেগুলির মধ্যে ক্যানসার অন্যতম। নিয়মিত প্রাণায়াম করলে আর গুলঞ্চ গাছের পাতা চিবোলে এ ধরনের অসুখ দূরে রাখা সম্ভব।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget