এক্সপ্লোর

মালিকের ৬৬ হাজার টাকা চিবিয়ে খেল ছাগল!

কানপুর: কথায় বলে ছাগলে কী না খায়! তা বলে কড়কড়ে গোলাপী নোটও! বাড়ি তৈরি হচ্ছে। সেজন্য ইঁট কিনতে যাবেন বলে প্যান্টের পকেটে ৬৬ হাজার টাকা রেখেছিলেন উত্তরপ্রদেশের কনৌজ জেলার সিলুপুর গ্রামের কৃষক সর্বেশ কুমার পাল। দু হাজার টাকার ৩৩ টি নোট ছিল পকেটে।  স্নান করতে গিয়েছিলেন তিনি। তাঁর ফাঁকেই প্যান্টের পকেট থেকে বের করে দিব্যি চিবোতে শুরু করল সর্বেশেরই পালিত ছাগল। স্নান সেরে ছাগলের দিকে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ সর্বেশের। মাটিতে পড়ে রয়েছে প্যান্ট। নোট চিবোচ্ছে ছাগলটি। দৌড়ে গিয়ে ছাগলের মুখ থেকে কোনও ক্রমে লালা মাখা, চিবোনো দুটি মাত্র নোট বের করতে পারলেন তিনি। পকেটে হাত দিয়ে বুঝলেন, বাকি সব নোটই গিয়েছে ছাগলের পেটে। প্রথমটা রাগ হলেও নিজেকে সামলে নেন সর্বেশ। তাঁর কথায়, কী আর করা যাবে। আমার ছাগল আমার কাছে সন্তানের মতো। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা সর্বেশের বাড়িতে ছুটে আসেন। নোট-খেকো ছাগলটি তখন নির্বিকার। কেউ কেউ তো তার সঙ্গে সেলফিও তুলে নেন। কোনও কোনও প্রতিবেশী পশু চিকিত্সকের কাছে ছাগলটিকে নিয়ে গিয়ে তাকে বমি করার কোনও ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন। ওষুধের প্রভাবে ছাগল যাতে নোটগুলি উগরে দেয়, সেজন্যই এই পরামর্শ। সর্বেশ জানিয়েছেন,  কেউ কেউ তাঁকে এই সর্বনাশা ছাগল কসাইখানায় বিক্রি করে দিতে বলেন। এক প্রতিবেশী পরিহাস ছলে বলেন, ছাগলটি গুরুতর অপরাধ করেছে। তাই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। টাকা লোকসানের শোক থাকলেও প্রতিবেশীদের এই পরামর্শ কানে তোলেননি সর্বেশ। তিনি ও তাঁর স্ত্রী বলেছেন, পোষা ছাগলের ওপর এত নিষ্ঠুর হতে পারি কী করে! ও আমাদের সন্তানের মতো।

সেরা শিরোনাম

US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!

ভিডিও

TMC News: হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget