এক্সপ্লোর

করোনা আবহে দুঃস্থদের জন্য 'রাইস এটিএম' এমবিএ স্নাতকের, চাল কিনেছেন নিজের পিএফের ৩ লাখ টাকায়

টাকা নয়, এটিএম থেকে বেরোচ্ছে চাল! নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে 'রাইস এটিএম'। কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ এক বেসরকারি সংস্থার কর্মীর। রামু দোসাপাটি নাম তাঁর। রামুর তৈরি হায়দরাবাদের এলবি নগরের এই এটিএম থেকে চাল পেয়ে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন ১২ হাজারেও বেশি মানুষ।

হায়দরাবাদ: টাকা নয়, এটিএম থেকে বেরোচ্ছে চাল! নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে 'রাইস এটিএম'। কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ এক বেসরকারি সংস্থার কর্মীর।  রামু দোসাপাটি নাম তাঁর। রামুর তৈরি হায়দরাবাদের এলবি নগরের এই এটিএম থেকে চাল পেয়ে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন ১২ হাজারেও বেশি মানুষ।

কোভিড পরিস্থিতিতে জীবিকা হারিয়েছেন অনেক মানুষ। অনেকেরই দিন কাটছে অনাহারে। এই পরিস্থিতিতে এমন এক মহান, অভিনব উদ্যোগ নেওয়া এমবিএ স্নাতক রামু বলছেন, আমি বিশ্বাস করি কোনও মানুষের অভুক্ত থাকা উচিত নয়। তাই এই প্রয়াস। যাদের অভাব রয়েছে, তাঁরা এই এটিএম থেকে চাল নিয়ে যেতে পারেন। একবার চাল নিলে তা ৫ দিনের জন্য যথেষ্ট। গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছিল এই উদ্যোগ।  দৈনিক প্রায় ১০০ মানুষ চাল পাচ্ছেন। এমনকী বহু কোভিড আক্রান্ত লোকের বাড়িতে নিজে চাল পৌঁছে দিচ্ছেন রামু।

রামু জানাচ্ছেন, ২০০৬ সালে একটি দুর্ঘটনায় মাথায় আঘাত পান তিনি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, নতুন জীবন পেলে মানবসেবায় নিজেকে নিয়োজিত করবেন। সেজন্যই এই সিদ্ধান্ত। আরও একটি ঘটনায় তিনি বিপন্ন মানুষের সেবায় সামিল হওয়ার অনুপ্রেরণা পান। সেটি  হল, তিনি দেখেন, এক পাহারাদারের পরিবার পরিযায়ী শ্রমিকরা যাতে পেট ভরে খেতে পারেন, সেজন্য ২০০০ টাকা দিয়ে তাঁদের মুরগীর মাংস কিনে দিয়েছে। বলেন,  আমার মনে হল, ওরা পারলে আমি কেন গরিব, অভাবী মানুষের জন্য কিছু করতে পারব না! নিজের প্রভিডেন্ট ফান্ডের ৩ লাখ সহ ৪ লাখ টাকায় চাল কেনেন।  তাঁকে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন আরও কিছু মানুষ। রাইস এটিএম থেকে এক ইংরেজি অধ্যাপকও চাল পেয়েছেন, বলেছেন, গত ৬ মাস বেতন পাইনি। চালের এটিএমের খবর পেয়ে ঘরের জন্য তুলে নিলাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget