এক্সপ্লোর

আমি ছিঁচকে চোর নই: পুলিশকে শশীকলা

বেঙ্গালুরু: পুলিশের জিপে বসে জেলে ঢুকবেন না তিনি। বরং তার থেকে হেঁটে যাবেন। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় সংশোধনাগারে যাওয়ার সময় এভাবেই পুলিশের কথা মানতে আপত্তি জানালেন শশীকলা নটরাজন। তাঁর পরিষ্কার কথা, কয়েদের মধ্যে বসতে তাঁর আপত্তি নেই কিন্তু ছিঁচকে অপরাধীর মত খোলা জিপে বসে যাবেন না। শশীকলা জানান, দূরত্ব যতই হোক, হাঁটতে অসুবিধে নেই তাঁর। পুলিশের কথা অগ্রাহ্য করে শেষমেষ হেঁটেই জেলে ঢোকেন তিনি। শোনা যাচ্ছে, তাঁর শরীরী ভাষাতেই নাকি পরিষ্কার ছিল, তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং হতাশ। জানা যাচ্ছে, শেষ কয়েক বছর বিপুল বৈভবে জীবন কাটানো শশীকলা ভেবেছিলেন, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গতবার যখন তিনি জেলে যান, তখন যে ব্যবহার পেয়েছিলেন, এবারেও সেই ভিআইপি ট্রিটমেন্টই থাকবে তাঁর জন্য। হয়তো মনে ছিল না, তখন তাঁর সঙ্গে জেলে ছিলেন জয়ললিতা জয়ারাম, যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। শারীরিক সমস্যা থাকায় জয়াকে এ গ্রেড সুযোগসুবিধে দেওয়া হয়, তাঁর সঙ্গে থাকায় শশীকলাও পান সে সব সুবিধে। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি আলাদা কারণ ভিআইপি কয়েদি হিসেবে তাঁকে দেখতে জমা পড়া আবেদন আদালত খারিজ করে দিয়েছে। জানা যাচ্ছে, শশীকলাকে বলা হয়েছে, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী নন, তাই কোনও আলাদা সুযোগসুবিধে তাঁকে দেওয়া হবে না। এই কথা নাকি তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল। যে সেলে শশীকলাকে রাখা হয়েছে, তার বাথরুম অর্ধেকটা খোলা। রাতেও ভাল করে ঘুমোতে পারেননি তিনি। তাঁকে থাকতে হচ্ছে এই মামলায় আর এক কয়েদি, তাঁর বৌদি ইলাভারাসির সঙ্গে। তাঁর সঙ্গে মাঝে মধ্যে দুএকটা কথা ছাড়া শশীকলা নাকি মুখ বুজেই রয়েছেন। তামিলনাড়ুর কী পরিস্থিতি, তাও জানতে চাননি কারও কাছে। তবে শারীরিক সমস্যার কারণে শশীকলাকে ছোট একটি খাটিয়া দেওয়া হয়েছে। পরার জন্য দেওয়া হয়েছে মহিলা কয়েদিদের সাদা শাড়ি। কিন্তু সঙ্গে ম্যাচিং সাদা ব্লাউজ না থাকায় তা পরেননি শশীকলা। এআইএডিএমকে-র অনেক নেতাকর্মীই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু তিনি কারও সঙ্গে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget