এক্সপ্লোর

কালো টাকার হদিশ পেতে মার্চ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু করছে আয়কর বিভাগ

নয়াদিল্লি: নোট বাতিলের পর ব্যাঙ্কেগুলিতে জমা পড়া টাকা নিয়ে হিসেবনিকেশ শুরু করেছে আয়কর বিভাগ। কালো টাকা বা অবৈধ উপায়ে জমা করা অর্থ ব্যাঙ্কে জমা করার হদিশ পেতে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে আয়কর বিভাগ। এবার দ্বিতীয় দফায় অপারেশন ক্লিন মানি শুরু করতে চলেছে বিভাগ। দ্বিতীয় দফার এই অভিযানে যে সব অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকার বেশি জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। এজন্য আগামী ১০ দিনের মধ্যেই নিয়োগ করা হতে পারে দুটি ডেটা অ্যানালিটিক ফার্মকে। এই দুই ফার্ম ৮ নভেম্বরের আগে ও পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা পড়া টাকা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখবে। একই প্যান নম্বরে বা একই ব্যাক্তি বা সংস্থার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমার হিসেবও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকরা। একই ঠিকানা, প্যান, টেলিফোন নম্বর ও ই-মেল অ্যাড্রেস রয়েছে এমন অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার কাজ আগেই শুরু করেছে আয়কর বিভাগ। এক আধিকারিক জানিয়েছেন, যে অ্যাকাউন্টগুলিতে টাকা জমার পরিমাণ কম, সেগুলি এখন খতিয়ে দেখা হচ্ছে না। ৫ লক্ষর কম টাকা জমা পড়েছে, এমন অ্যাকাউন্টগুলি আপাতত তদন্তের আওতায় আসছে না। নোট বাতিলের পর ব্যাঙ্কে জমা কালো টাকা খুঁজে বের করতে বড়সড় অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। প্রথম পর্বে আয়কর বিভাগ নোট বাতিলের পরবর্তী ৫০ দিনে যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা বেশি সন্দেহজনকভাবে টাকা জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখে ১৮ লক্ষ জনকে এসএমএস বা ইমেল পাঠিয়েছে। এরমধ্যে ৭ লক্ষ জন ই-ফাইলিং পোর্টালে জবাব দিয়েছেন এবং এ ধরনের টাকা জমার কথা স্বীকার করেছেন। এবার আগামী মাসে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এই অভিযানে আয়কর সংক্রান্ত তথ্য ও ব্যাঙ্কগুলি থেকে প্রাপ্ত (স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশনস) এসএফটি রিপোর্ট মিলিয়ে দেখে তথ্য বিশ্লেষণ করে দেখতে ডেটা অ্যানালিটিক সংস্থা। আয়কর বিভাগ সূত্রে খবর, ২ লক্ষ টাকার বেশি করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ১০ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। এগুলির মধ্যে সাড়ে চার লক্ষ কোটি টাকার জমার হিসেব খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget