এক্সপ্লোর

পানামা মামলায় আয়কর দফতরের নজরে এবার বিগ বি, অন্যান্যরা

নয়াদিল্লি: পানামা পেপারে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত নিয়ে উঠে পড়ে লাগল আয়কর দফতর। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনও রয়েছেন এঁদের মধ্যে। আয়করের এক শীর্ষস্থানীয় অফিসারকে তদন্তের কাজে ইতিমধ্যেই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে পাঠানো হয়েছে। ক্যারিবিয়ান সাগরের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডকে কর ফাঁকির অন্যতম স্বর্গ বলে গণ্য করা হয়। আয়কর জানিয়েছে, তদন্তে ঢিলে দেওয়ার প্রশ্নই নেই। সংশ্লিষ্ট সব দেশ থেকে প্রয়োজনীয় যাবতীয় তথ্য জোগাড় করা হচ্ছে। পানামা পেপারে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩টি অভিযোগ দায়ের হয়েছে, চলছে তদন্ত। পানামা পেপারে নাম থাকায় অমিতাভ বচ্চনের বিরুদ্ধে কি তদন্ত শুরু হয়েছে? আয়কর জানিয়েছে, অমিতাভ বলেছেন, নথিতে যে সব সংস্থার নাম রয়েছে তার কোনওটারই মালিকানা তাঁর নেই। ফলে এখনই তদন্ত শুরু করা যাচ্ছে না। তবে তথ্য সংগ্রহ চলছে। শুধু বিগ বি-ই নন, বলিউডের আরও কয়েকজন তারকা, রাজনীতিক ও ব্যবসায়ীদের নাম রয়েছে পানামা পেপারে। বিগ বি কোনও বেআইনি কাজকর্মের কথা অস্বীকার করেছেন, দাবি করেছেন, ভারতীয় আইন মেনেই বিদেশে নিজের ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করেন তিনি। তবে সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, পানামা পেপারে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যি প্রমাণিত হয়েছে। পানামার একটি ল ফার্ম মোসাক ফোনসেকা এই পানামা পেপার নামের নথিপত্র প্রকাশ করে। এতে ১৯৭৭ থেকে ২০১৫-র মধ্যে বিদেশে বেআইনিভাবে কারবার করা দেশবিদেশের বহু ব্যক্তির নাম রয়েছে। এঁদের মধ্যে বহু রাষ্ট্রপ্রধানও রয়েছেন। কিছুদিন আগে পানামা কাণ্ডে জড়িত থাকার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুর্সি যায়। তারপরেই প্রশ্ন ওঠে, ভারতে পানামা তদন্তে গড়িমসি চলছে কিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget