এক্সপ্লোর

গ্রেফতারি এড়াতে সিনেমা হলে শোলে-র দর্শকের ভিড়ে মিশে থাকতেন বিরোধী নেতারা, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে আমারও সামান্য অবদান ছিল: হেমা

মথুরা: জরুরি অবস্থার সময় যখন বিরোধী নেতাদের ধরপাকড় চলছিল, তখন সিনেমা হলে তাঁর অভিনীত 'শোলে' দেখতে যাওয়া দর্শকের ভিড়ে মিশে থাকতেন তত্কালীন কংগ্রেস সরকারের বিরোধী নেতারা, তাঁরা এভাবে গ্রেফতারি এড়াতেন। বললেন হেমা মালিনী। ১৯৭৫-এর ২৫ জুন দেশে ইমার্জেন্সি জারি হয়। তার কিছুদিন বাদে ১৫ আগস্ট মুক্তি পায় ব্লকবাস্টার ছবি 'শোলে'। হেমা ছাড়াও যে কালজয়ী ছবিতে আছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, জয়া বচ্চন, আশরানির মতো কলাকুশলীরা। জরুরি অবস্থার ৪২-তম পূর্তির এক অনুষ্ঠানে বর্তমান মথুরার বিজেপি সাংসদ বলেছেন, ছবিটি বিপুল সংখ্যক দর্শক টানত। তখন ইন্দিরা গাঁধীর বিরোধিতা করায় রাজনৈতিক নেতাদের একে একে গ্রেফতার করা হচ্ছিল। তাই জরুরি অবস্থার সমালোচনা করা বিরোধী নেতারা যেখানে যেখানে 'শোলে' দেখানো হত, সেইসব ভিড়েঠাসা হলে পুলিশের নজর এড়াতে আশ্রয় নিতেন। তাঁদের খোঁজে হলের ভিতরে ঢুকতেই পারত না পুলিশ। হেমার সংযোজন, সেদিন যাঁরা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে আমারও সামান্য অবদান ছিল। জরুরি অবস্থাকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দেওয়া হেমা বলেন, সেদিনের কংগ্রেস সরকার রাজনৈতিক নেতা ও আমজনতা, উভয়ের প্রতিই নিষ্ঠুর আচরণ করেছিল। সেজন্যই আজ ওদের এমন দুর্দশা। বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল বলেন, জরুরি অবস্থার দিনগুলি ছিল গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার পর্ব। তবে বহু মানুষ জেল ভেঙে গণতন্ত্রকে বাঁচাতে জরুরি অবস্থার বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। তাঁরা মহান।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget