এক্সপ্লোর

আগামী বছরেই তেজসকে যুদ্ধের জন্য প্রস্তুত করার ভাবনা বায়ুসেনার

নয়াদিল্লি: আগামী বছরই কমব্যাট রোল (যুদ্ধের জন্য প্রস্তুত) –এর জন্য তেজস যুদ্ধবিমানকে সবুজ সঙ্কেত দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় বায়ুসেনা। আগামী মাসেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ) তেজস-এর প্রথম স্কোয়াড্রন গঠন করতে চলেছে বায়ুসেনা। বাহিনী সূত্রে খবর, বেঙ্গালুরু-স্থিত বাহিনীর ৪৫ নম্বর স্কোয়াড্রন (পোশাকী নাম ‘ফ্লাইং ড্যাগার্স’) এই বিমানের দায়িত্ব নেবে। প্রথম ২ বছর, সেখানেই হবে তেজস-এর বেস। পরে তা সরানো হবে তামিলনাড়ুর সুলুরে। আগামী ১ জুলাই, প্রথম দুটি তেজস যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। বাহিনীর দাবি, এই বিমান চিনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের জেএফ-১৭ বিমানের চেয়ে অনেকটাই উন্নত। বাহিনী চাইছে, চলতি আর্থিক বছরের মধ্যে অন্তত ৬টি বিমান হাতে পেতে। এরপর আগামী আর্থিক বছরে হ্যালের সমানে আরও ৮টি বিমানের দাবি পেশ করেছে বায়ুসেনা। বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রকল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আরও দেরি করা ঠিক নয়। তাঁর মতে, স্কোয়াড্রন গড়ে তুলতেও কিছুটা সময় ব্যয় হবে। ফলে, যত তাড়াতাড়ি সম্ভব বিমান হাতে চলে আসা প্রয়োজন। তিনি আরও জানান, তেজসকে সীমান্ত অঞ্চলের ফরোয়ার্ড পোস্টেও পাঠানোর পরিকল্পনা করেছে আইএএফ। বাহিনী সূত্রের খবর, অদূর ভবিষ্যতে পুরনো হয়ে যাওয়া এবং ধুঁকতে থাকা মিগ-২১ যুদ্ধবিমানগুলির জায়গা নেবে তেজস। ফলে, তা মাঝ-আকাশে বিমানে-বিমানে যুদ্ধে (কমব্যাট রোল) অংশ নেবে। প্রয়োজনে গ্রাউন্ড অ্যাটাকের দায়িত্ব নিতেও দেখা যাবে এই সিঙ্গল-ইঞ্জিনের বিমানকে। আবার কখনও আকারে বড় সুখোই-৩০ যুদ্ধবিমানকে সহায়তাও দেবে তেজস। বাহিনীর পরিকল্পনা, প্রতিটি স্কোয়াড্রনে ২০টি করে বিমান থাকবে। এছাড়া আরও ৪টি বিমান রিজার্ভে থাকবে। পরবর্তীকালে, আরও উন্নতি প্রযুক্তি যোগ করে ‘তেজস ১এ’  নামে বিমানের নতুন মডেল অন্তর্ভুক্ত করা হবে। উন্নত ভার্সানে এইএসএ রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুইট, মিড-এয়ার রিফুয়েলিং, বিভিআর সহ একাধিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হবে বিমানে।    

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget