এক্সপ্লোর

বিএসএফের নতুন ডিজি-র পদে প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানা

Rakesh Asthana Takes Charge as DG of BSF: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন, গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের যিনি তদন্ত করেছিলেন, সেই সিবিআইয়ের প্রাক্তন কর্তা রাকেশ আস্থানাকে নিয়োগ করা হল বিএসএফের ডিজি পদে।

নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন, গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের যিনি তদন্ত করেছিলেন, সেই সিবিআইয়ের প্রাক্তন কর্তা রাকেশ আস্থানাকে নিয়োগ করা হল বিএসএফের ডিজি পদে। সোমবার আনুষ্ঠানিক ভাবে ওই পদে আস্থানার নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সূত্রে খবর, ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। বিএসএফের এই পদে থেকেই আগামী বছর তিনি অবসর নেবেন। বর্তমানে তিনি ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি র ডিরেক্টর জেনারেল পদে দিল্লিতে পোস্টিং রয়েছেন। ১৯৮৪ ব্যাচের এই আইপিএস অফিসার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এনসিবি-র ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন। পশুখাদ্য কেলেঙ্কারিতে আস্থানা রাষ্ট্রীয় জনতা দল এর প্রধান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন। সেটা ১৯৯৭ সাল। রাকেশ তখন ছিলেন সিবিআইয়ের এসপি। ১৯৯০ সালে লালু মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুপালন দফতরের কোষাগার থেকে পশুখাদ্য কেনার নাম করে ৯০০ কোটি টাকা জালিয়াতি হয়েছিল। দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য সরকারি বরাদ্দ ৮৪.৫ লক্ষ টাকা বেআইনি ভাবে তুলে নেওয়ার অভিযোগ ছিল লালুর বিরুদ্ধে। যার জেরে লোকসভার সদস্যপদ খোয়াতে হয় লালুকে। কোনও ভোটে দাঁড়ানোর অধিকার হারান তিনি। মামলা যায় সিবিআইয়ের হাতে। পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে লালুর বিরুদ্ধে মোট ৫টি মামলা হয়েছিল। আবার ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডর মতো বেশি কয়েক'টি হাই-প্রোফাইল মামলার দায়িত্বে ছিলেন গুজরাত ক্যাডারের এই আইপিএস অফিসার। সিবিআই বনাম সিবিআই মামলা ঘিরে গোটা দেশ তোলপাড় হয়েছিল ২০১৮ সালে । এই হাইপ্রোফাইল মামলা ব্যাপক সাড়া ফেলেছিল জাতীয় রাজনীতিতেও । ওই মামলার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তৎকালীন সিবিআই কর্তা রাকেশ আস্থানা। যাঁর বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন সিবিআইয়ের আর এক কর্তা অলোক বর্মা। হায়দরাবাদের এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়া নিয়ে আস্থানা বনাম বর্মা মামলার পারদ চড়তে থাকে। ওই মামলার জেরেই সিবিআইয়ের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, পরে আদালতে তিনি খানিকটা স্বস্তি পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget