এক্সপ্লোর
প্রতিবাদী শিল্পীদের ডাকযোগে জাতীয় পুরস্কার পাঠানোর ভাবনা তথ্য-সম্প্রচার মন্ত্রকের

নয়াদিল্লি: এবারের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে যে শিল্পীরা হাজির হননি, তাঁদের ডাকযোগে মানপত্র, পদক ও চেক পাঠানোর কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, অতীতে যাঁরা এই অনুষ্ঠানে হাজির থাকেননি, তাঁদের ডাকযোগেই পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই এটা নতুন কিছু নয়। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে মাত্র ১১ জনকে পুরস্কার দেবেন বলে জানানোর পরেই প্রতিবাদে সামিল হন শিল্পীরা। বেশিরভাগ পুরস্কার প্রাপকই এই অনুষ্ঠানে হাজির হননি। যাঁরা হাজির হয়েছিলেন, তাঁরাও প্রতিবাদ জানান। ৭০ জন পুরস্কার প্রাপক খোলা চিঠি লেখেন। এই ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
























