এক্সপ্লোর

পেট্রল, ডিজেলের দাম এক পয়সা কমালেন? ছেলেমানুষি, নিম্নরুচির তামাসা! মোদীকে নিশানা রাহুলের

নয়াদিল্লি: টানা ১৬ দিন লাফিয়ে বাড়ার পর মাত্র এক পয়সা জ্বালানির দাম হ্রাসের ঘোষণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে ট্যুইট রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি লিখেছেন, যদি প্রধানমন্ত্রী মস্করা করে থাকেন, তাহলে তা ছেলেমানুষি হয়ে গেল, খারাপ রুচিরও পরিচয় এটা! কর্নাটকে বিধানসভা ভোটপর্ব চুকে যেতেই লাগাতার পেট্রল, ডিজেলের দাম বেড়েছে ১৬ দিন। আমজনতার ঘাড়ে মূল্যবৃদ্ধির চাপ বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক মহলেও জোর আলোড়ন তুলেছে পেট্রপণ্যের উর্ধ্বমুখী দাম। এক সুরে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। আজই ছবিটা বদলে প্রথমে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি পেট্রলের দাম লিটারে ৬০ পয়সা, ডিজেলের দাম ৫৬ পয়সা কমানোর কথা ঘোষণা করেও পরে সংশোধন করে জানায়, টেকনিক্যাল ভুল ছিল আগের ঘোষণায়, দুটিরই দাম লিটারে কমছে মাত্র ১ পয়সা। এ নিয়ে জোর টিকা-টিপ্পনী চলছে। তার মধ্যেই কংগ্রেস সভাপতি ১ পয়সা মূল্যহ্রাসের ঘোষণায় প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ পেট্রল, ডিজেলের দাম ১ পয়সা কমিয়েছেন। এক পয়সা!?? এটা যদি আপনার তামাসা বোধ হয়, তাহলে সেটা নিম্ন রুচির, ছেলেমানুষি। দিনকয়েক আগে আপনাকে যে জ্বালানি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম, আজকের এক পয়সা দাম কমানোটা তার 'যথাযোগ্য জবাব' নয়। প্রসঙ্গত, গত বছর জুনের মাঝামাঝি থেকে পেট্রল, ডিজেলের দাম প্রতিদিন সংশোধন করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget