এক্সপ্লোর

মাত্র ১৫ টাকার জন্য অখিলেশের রাজ্যে দলিত দম্পতিকে গলা কেটে খুন

লখনউ: গুজরাতের উনায় দলিতদের মারধরের ঘটনা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। সংসদও উত্তাল হয়েছে এই ঘটনায়। কিন্তু এরপরও দলিতদের ওপর আক্রমণের ঘটনায় কোনও খামতি নেই। এবার উত্তরপ্রদেশে মাত্র ১৫ টাকার জন্য এক দলিত দম্পতিকে গলা কেটে খুন করা হল। পুলিশ জানিয়েছে, ভরত সিংহ ও তাঁর স্ত্রী খেতের কাজে তাঁদের জমিতে যাচ্ছিলেন। পথে এক দোকানদার অশোক মিশ্র ওই দম্পতির কাছে ধার নেওয়া ১৫ টাকা ফেরত চায়। ওই দম্পতির সঙ্গে বচসা বেধে যায় অশোকের। এরপরই ক্ষিপ্ত হয়ে অশোক কুড়ুল দিয়ে ভরত ও তাঁর স্ত্রীকে কোপ মারে আশোক। মৈনপুরি জেলার লখমীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির শক্তঘাঁটি এই জেলা। খুনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়স্বজনেরা। জেলা ম্যাজিস্ট্রেট প্রমোদ গুপ্তা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অভিযুক্ত অশোককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্রাহ্মণ বলে জানা গেছে। এই খুনের ঘটনা রাজ্য রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। বিএসপি নেতা সুধীন্দ্র ভাদোরিয়া এই ঘটনাকে চূড়ান্ত নৃশংস বলে নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনাতেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেছেন, এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে সারা দেশেরই রুখে দাঁড়ানো উচিত। ভাদোরিয়া বিজেপি ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে দলিত-বিরোধী ও সংখ্যালঘু-বিরোধী নীতি গ্রহণেরও অভিযোগ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget