এক্সপ্লোর

সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ড: গ্রেফতার অঙ্ক, পদার্থবিদ্যার এবং অর্থনীতির শিক্ষক

নয়াদিল্লি:  সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ডে গ্রেফতার আরও তিন। দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ওই তিন ব্যক্তির সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি দিল্লি পুলিশের ক্রাইমব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকদের। আজ যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে একজন অর্থনীতির শিক্ষক। সেই ব্যক্তি নিজে একটি কোচিং সেন্টারও চালান। এছাড়া আরও যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে একজন ফিজিক্স এবং অপরজন অঙ্কের শিক্ষক। দুজনেই একটি কনভেন্ট স্কুলে পড়ান। প্রশ্নপত্রগুলি হাতে পেতে ছাত্র-ছাত্রীদের থেকে দু থেকে আড়াই হাজার টাকা চাওয়া হয়েছিল। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারে পড়ুয়াদের থেকে নেওয়া টাকার ৫০ শতাংশ চলে যেত শিক্ষকদের কাছে। এদিকে যে ব্যক্তি সিবিএসইকে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষার আগের রাতে সতর্ক করে প্রশ্নফাঁসের ব্যাপারে, তাকেও চিহ্নিত করেছে পুলিশ। সে হল দশম শ্রেণির এক পড়ুয়া। ঘটনার তদন্তে আরও গভীরে যেতে গুগল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে পুলিশ। বিভিন্ন ইমেল কোথা থেকে এসেছে, সেই আইপি অ্যাড্রেসের সন্ধান পেতেই গুগলের সঙ্গে যোগাযোগের চেষ্টা পুলিশের। একনজরে দেখে নেব সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ডে এখনও পর্যন্ত ঠিক কী কী হল বাওয়ানা কোচিং সেন্টারের মালিক তৌকিরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছে আরও যে দুজন শিক্ষক তাঁদের মধ্যে একজনের নাম রিশব, অপরজন রোহিত। অভিযুক্ত ব্যক্তিরাই গত ২৬ মার্চ অর্থনীতির পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে প্রশ্নফাঁস করে দেন। পুলিশের দাবি, ওই দুই শিক্ষক সকাল ৮ বেজে ১৫ মিনিটে প্রশ্নপত্র খুলে, লিখে দেন। এরপর সেই উত্তর লেখা প্রশ্নপত্রের ছবি তুলে ওই কোচিং সেন্টারের মালিকের কাছে পাঠায় ওই দুই শিক্ষক। তারপর সেখান থেকে ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। পরীক্ষা শুরু হয়েছিল ৯ বেজে ৪৫ মিনিটে। এদিকে সিবিএসই দশম শ্রেণির যে পড়ুয়া অঙ্কের প্রশ্নপত্র বোর্ড প্রধান অনিতা কারওয়ালকে মেল করে পাঠায়, তাকে ও তার বাবাকে চিহ্নিত করেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশের দাবি, দশম শ্রেণির ওই পড়ুয়া প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপে পায়। তারপর সে সেই প্রশ্নপত্রটি তার বাবার ইমেল থেকে বোর্ড প্রধানকে পাঠিয়ে দেয়। এই ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইমব্রাঞ্চ রাজধানী ছাড়াও এনসিআর-এর আরও পাঁচ জায়গায় তল্লাশি চালিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫৩ জন পড়ুয়া এবং ৯ জন শিক্ষককে জেরা করেছে পুলিশ। এদিকে বোর্ডের এক কর্মীও পুলিশের নজরে রয়েছে। প্রসঙ্গত, এখন দিল্লি ক্রাইমব্রাঞ্চ সেই সূত্রের সন্ধানে রয়েছে, যেখান থেকে প্রথম সিবিএসই-র কাছে খবর আসে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজ দুপুরে গ্রেফতার তিন অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget