এক্সপ্লোর

এআইসিসি-র বৈঠকে নেই অসুস্থ সনিয়া, অন্ধকার সময় চলছে, তোপ রাহুলের

নয়াদিল্লি: অসুস্থতার কারণে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর অনুপস্থিতিতে এই প্রথমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের নেতৃত্ব দিলেন দলের সহ সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতি তাঁর বক্তব্যের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মোদী সরকারকে একহাত নেন। তিনি বলেন, এইমুহূর্তে কেন্দ্রীয় সরকার এত বেশিই ক্ষমতালোভী হয়ে গিয়েছে, যে কোনও ব্যক্তি বা সংস্থা যদি তাঁদের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে তার ওপর তত্ক্ষণাত্ নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আজ মত প্রকাশের কোনও স্বাধীনতাই নেই, ক্ষোভ রাহুলের। কংগ্রেস সহ সভাপতির মতে রাষ্ট্র এখন গণতন্ত্রের সবচেয়ে অন্ধকারময় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, পঠানকোট হামলার সময় নিরাপত্তা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে একদিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলের ওপর। কিন্তু সংবাদমাধ্যমের যদি খবর প্রকাশের এই স্বাধীনতা না থাকে, তাহলে এই দেশে মৌলিক অধিকারের অস্তিত্বই সঙ্কটে, বৈঠকে মত কং সহ সভাপতির। এমনকি মোদী সরকারকে এক পদ এক পেনশন বিতর্ক নিয়েও বিঁধতে ছাঁড়েননি রাহুল। সম্প্রতি এই বিষয় নিয়ে মোদী সরকারের দুমুখো নীতিই যে এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে, সেকথাও উল্লেখ করেন রাহুল। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের চরম পদক্ষেপ যে কাশ্মীর সমস্যা আরও জটিল করছে সেকথাও বৈঠকে দাবি করেন রাহুল। আজকের বৈঠকে কংগ্রেসের আগামী কর্মসূচী নিয়েও আলোচনা হয়েছে। কারণ সামনেই রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচার কী হবে, কৌশলগত বিভিন্ন পদক্ষেপ সব নিয়েই বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে আজকের বৈঠকে। এছাড়াও সংসদে এমাসের ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। সেখানে কংগ্রেসের কৌশল কী হবে, সেনিয়েও হবে বিস্তারিত আলোচনা। এছাড়া, কংগ্রেসের ভেতরে বহুদিন দাবি ছিল, এবার কংগ্রেসের নেতৃত্ব সনিয়া গাঁধীর থেকে হাত থেকে আসুক রাহুল গাঁধীর অধীনে। সেনিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের বৈঠকে। তবে রাহুলের নেতৃত্ব নিয়ে দলের ভেতর দ্বিমতও আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget