এক্সপ্লোর

বিড়িকে ‘ক্ষতিকারক’ পণ্যের তালিকায় রাখা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি ক্যান্সার বিশেষজ্ঞদের

মুম্বই: জিএসটি-তে বিড়িকে ক্ষতিকারক পণ্যের তালিকায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানালেন ১০৮টি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা। এই ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, দেশে ধূমপান-জনিত রোগের কারণে মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী বিড়ি। সেই কারণেই বিড়িকে ক্ষতিকারক পণ্যের তালিকায় রাখা উচিত। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে বিভিন্ন পণ্যের দাম ঠিক করা হতে পারে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তামাক চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে ক্ষতিকারক পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বিড়িকে। শুধু তাই নয়, বিড়ির উপর থেকে অতিরিক্ত সেসও তুলে নেওয়া হতে পারে। সেই কারণেই জাতীয় ক্যান্সার গ্রিডের পক্ষ থেকে বিড়ি নিয়ে এই আর্জি পেশ করা হয়েছে। ক্যান্সার বিশেষজ্ঞরা বিড়ি নিয়ে উদ্বিগ্ন। তাঁরা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, দেশে ক্যান্সারের কারণে যত জনের মৃত্যু হয়, তার ৬০ শতাংশের পিছনেই রয়েছে বিড়ি। টাটা মেমোরিয়াল সেন্টারের ডিরেক্টর আর এ বাড়বি বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাকজাত পণ্যের উপর যে পরিমাণ কর চাপানোর নির্দেশ দিয়েছে, ভারতে তার চেয়ে অনেক কম কর নেওয়া হয়। জিএসটি এই ঐতিহাসিক ভুল সংশোধনের সুবর্ণ সুযোগ দিচ্ছে। নাগরিকদের স্বার্থে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিড়ি সহ সব তামাকজাত পণ্যকে ক্ষতিকারক তালিকায় রাখার আবেদন জানিয়েছি আমরা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget