এক্সপ্লোর

তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, প্রত্যেক ভারতীয়কে করোনা টিকা দেওয়ার রূপরেখা তৈরি: মোদি

ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে করোনার টিকা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে করোনার টিকা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন লালকেল্লা থেকে তিনি বলেন, “একটা নয়, দেশে তিন তিনটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। গবেষকরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের সবুজ সংকেত পেলেই শুরু হবে গণ উৎপাদন।” একই সঙ্গে তিনি জানান, প্রত্যেক ভারতীয়র কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার রূপরেখাও তৈরি করে ফেলেছে সরকার।

শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষের ওপরে। মৃত্যু হয়েছে ৪৮ হাজার মানুষের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ১৭ লক্ষ। এই পরিস্থিতিতে লালকেল্লা থেকে ভাষণে নরেন্দ্র মোদি করোনা টিকা নিয়ে কী ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সেইমতো করোনা ভ্যাকসিন নিয়ে ঘোষণা করতে শোনা গেল দেশের নির্বাচিত সরকারের প্রধানকে। নির্দিষ্টভাবে কিছু না বললেও নরেন্দ্র মোদি এদিন জানান, দেশে তিন তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে।

তবে করোনাকালে এম ৯৫ মাস্ক উৎপাদন, পিপিই কিট এবং ভেন্টিলেটর তৈরিতে ভারত যে সাফল্য অর্জন করেছে, তা গর্বের সঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতে আগে মাস্ক, পিপিই, ভেন্টিলেটর তৈরি হত না। অতিমারীতে ১৩০ কোটির ভারত শুধু দেশের জন্যই মাস্ক, পিপিই তৈরি করেনি বরং বিশ্বকেও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। তিনি বলেন, এখন শুধু ‘মেক ইন ইন্ডিয়া’-র পথ অনুসরণ করলে চলবে না ভারতের নতুন মন্ত্র হবে ‘মেক ফর ওয়ার্ল্ড’।

তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, প্রত্যেক ভারতীয়কে করোনা টিকা দেওয়ার রূপরেখা তৈরি: মোদি

প্রসঙ্গত, বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন এনে চমক দিয়েছে রাশিয়া। করোনা টিকায় রুশ বিপ্লবে এক কথায় বিস্মিত বিশ্ব। ব্রিটেন, আমেরিকা সহ জার্মানি এখন করোনার ‘সঞ্জীবনী’ আবিষ্কারের দৌড়ে রয়েছে। আজ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ভ্যাকসিন আবিষ্কারে ভারত-ও পিছিয়ে নেই। কাজ চলছে দ্রুত গতিতে। গবেষকদের সবুজ সংকেত মিললেই শুরু হবে গণ উৎপাদন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget