এক্সপ্লোর

মাল্যের প্রত্যর্পণ চেয়ে ব্রিটেনকে আবেদন ভারতের

নয়াদিল্লি: ব্যাঙ্কঋণ না মিটিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া বিজয় মাল্যকে ফেরানোর ব্যাপারে ব্রিটেনের কাছে দাবি পেশ ভারতের। কিং ফিশার বিমান সংস্থার পুনরুজ্জীবনে কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের লোন নিয়েছেন শিল্পপতি মাল্য। তাঁর বিরুদ্ধে আরও নানা আর্থিক দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আজ আমরা সিবিআইয়ের তরফে আসা বিজয় ভিট্টল মাল্যকে প্রত্যর্পণের আবেদনটি ব্রিটিশ হাই কমিশনের অফিসারদের হাতে তুলে দিয়েছি। ব্রিটেনকে আবেদন করেছি, মাল্য যাতে ভারতে বিচারের মুখোমুখি হন, সেজন্য তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হোক। মাল্যের বিরুদ্ধে ভারতে বৈধ অভিযোগ, মামলা রয়েছে বলে দাবি করে স্বরূপ বলেন, প্রত্যর্পণের আবেদন মেনে তাঁকে ভারতে পাঠানো হলে 'আমাদের প্রত্যাশার প্রতি ওদের সংবেদনশীলতা, আন্তরিকতার পরিচয় পাওয়া যাবে।' গত মাসেই সিবিআই জামিন অযোগ্য পরোয়ানা জারি করে মাল্যের বিরুদ্ধে, ৭২০ কোটি টাকার আইডিবিআই ব্যাঙ্কের ঋণ খেলাপের মামলায়। মাল্য কিংফিশারের জন্য ৯ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছিলেন বিভিন্ন ভারতীয় ব্যাঙ্ক থেকে। তা শোধ না করেই তিনি গত বছরের ২ মার্চ ভারত ছেড়ে চলে যান। শোনা যায়, তিনি লন্ডনে রয়েছেন।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget