এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, ‘ভারত প্রকৃত অর্থে স্বাধীন হল’, সংবিধানের ৩৭০ ধারা রদে মন্তব্য শিবসেনা প্রধানের

উদ্ধবের পরিষ্কার বার্তা, জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনওভাবেই নাক না গলায়।

মুম্বই: এখন থেকে জম্মু ও কাশ্মীর আর বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য নয়। সংসদে নয়া বিল পাস করিয়ে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করল বিজেপি। একই সঙ্গে নতুন বিল (জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল ২০১৯) এনে জম্মু- কাশ্মীর ও লাদাখকে ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দিকে পা বাড়াল শাসক দল। ভূ-স্বর্গের ইতিহাসে এমন মোড় ঘোরানো সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বিজেপি শরিক শিবসেনা।

বাল ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনার বর্তমান সুপ্রিম উদ্ধব ঠাকরে সোমবার সংবাদমাধ্যমকে জানালেন, “আমি খুশি। এতদিন পর স্বপ্ন সত্যি হল। আজ আমার দেশ প্রকৃত অর্থেই স্বাধীন হল।” এখানেই শেষ নয়। আরও একধাপ এগিয়ে প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের ছেলে উদ্ধব আরও বলেন, সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বাল ঠাকরে ও অটল বিহারি বাজপেয়ীর অধরা স্বপ্ন পূরণ করল এই সরকার। সরকারের এই সিদ্ধান্তকে দু হাত তুলে সমর্থন করছেন তাঁরা। শুধু সমর্থনই নয়, বিরোধীদেরও ভারতের সার্বভৌমত্বের স্বার্থে মতাদর্শগত ফারাককে দূরে সরিয়ে রেখে সরকারকে সমর্থনের আর্জি জানিয়েছেন উদ্ধভ ঠাকরে।

এই প্রসঙ্গেই নাম না করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেও একাহাত নিয়েছেন শিবসেনা প্রধান। উদ্ধবের পরিষ্কার বার্তা, জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনওভাবেই নাক না গলায়। তাঁর কথায়, “জম্মু ও কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা আর পাক অধিকৃত অঞ্চলের তকমা শুনতে চাই না। এবার গোটা পাকিস্তান দখলেরই সময় এসে গিয়েছে।” যারা ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতা করবে, সরকার যেন তাদের জন্য প্রয়োজনীয় ‘খাতির যত্নে’র বন্দোবস্ত রাখে, পরামর্শ উদ্ধবের।

উল্লেখ্য, সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করল কেন্দ্র সরকার। একই সঙ্গে ‘জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯’ এনে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ২টি ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল করার দিকে আরও একধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদি ও অমিত শাহরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget