এক্সপ্লোর

২০১৪ সালে মোসুলে অপহৃত ৩৯ ভারতীয়র খোঁজ পেতে ইরাক সরকারের সাহায্য চাইল ভারত

নয়াদিল্লি: তিন বছর আগে মোসুলে অপহৃত ৩৯ ভারতীয়কে খুঁজে পেতে ইরাক সরকারের সাহায্য চাওয়া হয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক।

বর্তমানে ভারত সফরে এসেছেন ইরাকের বিদেশমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি। এদিনই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর বৈঠক হয়। এরপর, মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ জড়িত এমন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।

বাগলে বলেন, বৈঠক সন্ত্রাসবাদ নির্মূলে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইকারবাসী ও সেখানকার প্রশাসন যে লড়াই করে চলছে, তাকে কুর্নিশ জানান সুষমা। এরসঙ্গেই, অপহৃত ভারতীয়দের খোঁজ পেতে ইরাক সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। বাগলে যোগ করেন, ভারতীয়দের হদিস পেতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরাকের বিদেশমন্ত্রী।

পাশাপাশি, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের প্রস্তাবিত বাদুশ শহরে সফরে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্যও আল-জাফরিকে অনুরোধ করেন সুষমা। জবাবে ইরাকের বিদেশমন্ত্রী আশ্বাস দেন, তাঁর সরকার পূর্ণ সহযোগিতা এবং সবরকম সহায়তা করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকের মোসুল থেকে মূলত পঞ্জাবের বাসিন্দা ৪০ ভারতীয় শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। সেই সময় মোসুল আইএস-এর গড় ছিল। তাদের মধ্যে একজন গুরদাসপুরের বাসিন্দা হরজিৎ মাসিহ জঙ্গি-খপ্পর থেকে কোনওমতে পালিয়ে বাঁচেন। পরে, তিনি দাবি করেন, বাকি ৩৯ জনকে গণহত্যা করেছে জঙ্গিরা।

যদিও, কেন্দ্র সেই দাবি খারিজ করে দেয়। সুষমা আশা প্রকাশ করেন, সকলেই জীবিত রয়েছে। তিনি জানান, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ যে তথ্য জোগাড় করেছেন, সেই অনুযায়ী, অপহৃত ভারতীয়দের বাদুশ জেলে রাখা হয়েছে। কিন্তু, কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, ওই জেলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তার কোনও চিহ্নও নেই। ভারত সফরের আগে ইরাকের বিদেশমন্ত্রীও জানিয়ে দেন, অপহৃত ভারতীয়দের নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget