এক্সপ্লোর

বরদাস্ত নয় সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাক হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা ভারতের

বিদেশমন্ত্রক শনিবারই ডাক পাঠায় পাক হাই কমিশনারকে। জানিয়ে দেওয়া হয়, এভাবে উৎসবের মরশুমে সাধারণ ভারতীয়দের লক্ষ্য করে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত।

নয়াদিল্লি: বিনা প্ররোচনায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন। পাকিস্তানের আচরণ এবার ধৈর্য্যের বাঁধ ভাঙার জায়গায় পৌঁছে গিয়েছে। আর বরদাস্ত করা হবে না এরকম কোনও ঘটনা। ঠিক এরকম কড়া ভাষাতেই পাক হাই কমিশনারকে বার্তা দিল ভারত। শুক্রবার ভোররাত থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে টানা গোলা গুলি চালিয়েছে পাকিস্তান। একাধিক সেনা সহ কাশ্মীরের বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন যে ঘটনায়। গুরুতর আহত আরও অনেকে। উরি প্রদেশে নেমে এসেছে চলতি বছরের সবথেকে বড় আক্রমণ। বিএসএফের ৪ জওয়ান, ১ সাব ইনসপেক্টর, সহ মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ৬ জন সাধারণ নাগরিক। গুরুতর আহত জনা বারো। আক্রমণের পালটা জবাব দিয়েছিল ভারতীয় সেনাও। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক শত্রুঘাঁটি। গোলাগুলিতে উত্তরের পালা শেষে এবার কূটনৈতিক স্তরেও পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছে ভারত সরকার। বিদেশমন্ত্রক শনিবারই ডাক পাঠায় পাক হাই কমিশনারকে। জানিয়ে দেওয়া হয়, এভাবে উৎসবের মরশুমে সাধারণ ভারতীয়দের লক্ষ্য করে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে।
বিদেশমন্ত্রকের সংযোজন, পাকিস্তানের ভারতের সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা আগেও আটকানো হয়েছে, ভবিষ্যতেও হবে। নিজেদের জমি ব্যবহার করার সুযোগ জঙ্গিদের না দিয়ে দ্বিপাক্ষিক শান্তি রক্ষার জন্য কাজ করুন।
এদিকে, লাগাতার গোলাগুলিতে রক্তাক্ত ভূস্বর্গে শান্তির খোঁজে সেখানকার বাসিন্দারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি দুই দেশের শীর্ষ নেতৃত্বের কাছেই আবেদন রেখেছেন, রাজনৈতিক বাধ্যবাধকতা ছেড়ে আলোচনার মাধ্যমে শান্তির রাস্তা খোঁজার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget