এক্সপ্লোর

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট, ২০১৮-র সেপ্টেম্বর থেকে তথ্য পাবে ভারত

নয়াদিল্লি :  বিদেশে কালো টাকা মজুতের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় পদক্ষেপ। সুইস ব্যঙ্কগুলিতে ভারতীয়দের অ্যাকাউন্ট সম্পর্কে ভারতকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য জানাতে রাজি হল সুইত্জারল্যান্ড। ২০১৮-র সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।  এই সময়ের আগে যে অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে অবশ্য কোনও তথ্য জানাবে না সুইত্জারল্যান্ড। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট সংক্রান্ত প্রথম তথ্য বিনিময় শুরু হবে ২০১৯-এর সেপ্টেম্বর থেকে। এই তথ্য বিনিময়ের ব্যাপারে অটোমেটিক এক্সচেঞ্চ অফ ইনফরমেশন (এইওআই) রূপায়নের জন্য যৌথ ঘোষণাপত্রে এদিন স্বাক্ষর করেছে ভারত ও সুইতজারল্যান্ড। এই ঘোষণাপত্র অনুযায়ী, আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি নিয়ম অনুযায়ী দুই দেশ ২০১৮ থেকে তথ্য সংগ্রহ এবং ২০১৯ থেকে তা বিনিময়ের কাজ শুরু করবে। সুইতজারল্যান্ড যেখানে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিনিময় শুরু করতে রাজি হয়েছে, সেখানে ভারত ওই তথ্যের গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এর ফলে ২০১৯ থেকে সুইস ব্যাঙ্কগুলিতে সুইতজারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের অ্যাকাউন্টগুলিতে লেনদেন সম্পর্কে ভারত তথ্য জানতে পারবে। ২০১৮ এবং তারপর যে অ্যাকাউন্টগুলি খোলা হবে স্বয়ংক্রিয়ভাবে সেগুলি সম্পর্কে তথ্য জানা যাবে। সুইতজারল্যান্ডের সঙ্গে স্বাক্ষরিত ঘোষণাপত্রকে বড়সড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। এইওআই রূপায়নে সুইজারল্যান্ডের দায়বদ্ধতা অনুযায়ীই ভারতের সঙ্গে এই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সেদেশের যুক্তরাষ্ট্রীয় আর্থিক বিভাগ। উল্লেখ্য, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের কালো টাকা গচ্ছিত রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। সেখানকার ব্যাঙ্কিং নীতির কঠোর গোপনীয়তার সুযোগ নিয়ে এভাবে কালো টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget