এক্সপ্লোর

মোদীর সঙ্গে বৈঠক, মুম্বই , পঠানকোট চক্রীদের শাস্তি চাই, পাকিস্তানকে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র বৈঠকে প্রত্যাশিতভাবেই উঠল সন্ত্রাসবাদের প্রসঙ্গ। সীমান্তপারের সন্ত্রাস সম্পর্কে ভারতের উদ্বেগের কথা টেরেসাকে জানিয়েছেন মোদী। দুই প্রধানমন্ত্রীই বলেছেন যে, সন্ত্রাসবাদ কোনও সীমাবদ্ধ নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ নয়।  বিভিন্ন দেশ ও অঞ্চলে এই বিপদ ছড়িয়েছে। টেরেসা ও মোদীর বৈঠকে ভিসা, সংগঠিত অপরাধ সংক্রান্ত বিভিন্ন স্বরাষ্ট্র বিষয়ক ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়াও বাণিজ্য, লগ্নি, নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়েও কথা হয়েছে। বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ২০০৮-এর নভেম্বরের মুম্বই হানা ও চলতি বছরের পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার চক্রান্তকারীদের শাস্তির ব্যবস্থা করতে পাকিস্তানের প্রতি সুস্পষ্ট বার্তা দিয়েছেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদী ও টেরেসা বলেছেন, চরমপন্থা ও সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত ঠেকাতে যৌথভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। দুই প্রধানমন্ত্রীই সহমত হয়েছেন যে, সন্ত্রাসবাদ কোনও সীমাবদ্ধ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নয়। বিভিন্ন দেশ ও অঞ্চলেই বিপদের খাঁড়া হয়ে ঝুলছে এই বিপদ। সন্ত্রাসবাদীরা সীমান্ত পেরিয়ে সমগ্র মানবসভ্যতাকেই বিপদগ্রস্ত করে তুলেছে। নাম না করে সাংবাদিক বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের অভিযোগ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী । মোদী বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে তিনি সীমান্তপারের সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। যে সব দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় এবং সমর্থন করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও টেরেসাকে জানিয়েছেন মোদী। বৈঠকের পর যৌথ বিবৃতিতে টেরেসা উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন। ঘটনায় নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কাশ্মীরের নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ তকমা দিয়েছে পাকিস্তান।  এজন্য নাম না করে পাকিস্তানের সমালোচনা করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের ‘মহিমান্বিত’ করার চেষ্টা করা উচিত নয় এবং ভালো ও খারাপ জঙ্গি হিসেবে কোনও ফারাক করাও আদৌ কাঙ্খিত নয়। দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল, সম্বৃদ্ধ ও সন্ত্রাসের কবলমুক্ত করার জন্য সব দেশের একযোগে উদ্যোগী হওয়ার বিষয়েও সহমত পোষণ করেছেন দুই প্রধানমন্ত্রী। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর বিপদ সন্ত্রাসবাদ। এক্ষেত্রে কোনওরকম পার্থক্য না করে আন্তর্জাতিক স্তরে সুসংহত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE
TMC News | তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার তৃণমূল নেতা শুভজিৎ সিন্হা | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | এবার থেকে অনলাইনে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড সংক্রান্ত তথ্য | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget