এক্সপ্লোর

পাকিস্তানের একটা গুলির জবাব ভারত অসংখ্য গুলি দিয়ে দেবে: রাজনাথ সিংহ

নয়াদিল্লি:  ভারত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করতেই বেশি আগ্রহী। কিন্তু বারংবার যদি সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, তাহলে তার যোগ্য জবাব দিতে তৈরি ভারতও। নিরাপত্তা বাহিনীকে নয়াদিল্লির নির্দেশ, পাকিস্তান থেকে একটা গুলি এলে, একাধিক গুলি দিয়ে তার পাল্টা জবাব দিতে হবে ভারতকে। ত্রিপুরায় এক নির্বাচনী জনসভায় শনিবার এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জনসভায় আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ভারতের প্রথম এবং প্রধান লক্ষ্য। কিন্তু জম্মু কাশ্মীরকে অশান্ত করে যেভাবে সীমান্তকে অস্থির করছে পাকিস্তান, তার পাল্টা হিসেবে কঠোর জবাব দিতে তৈরি ভারতও। এদিকে সামনেই রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেখানে ২৫ বছর শাসন চালানো বামফ্রন্ট সরকারকে নিশানা করে শনিবারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এতগুলো বছর এই রাজ্যের উন্নয়নের জন্যে বাম সরকার কিছুই করেনি। দারিদ্র, বেকারত্ব, আর্থিক উন্নয়ন ২৫ বছর আগে যেখানে দাঁড়িয়েছিল, সেখানেই থমকে গিয়েছে। তিনি বলেন, গত ৩৫ বছরে বাংলাকে শেষ করে দিয়েছে বাম সরকার। ফেব্রুয়ারির ১৮ তারিখের পর যদি ত্রিপুরাতে ফের ক্ষমতায় ফেরে বামফ্রন্ট, তাহলে এই রাজ্যের ভবিষ্যত শেষ হয়ে যাবে। তাঁর কথায়, একমাত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরেই দেশ এবং দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোয় উন্নয়ন আসা সম্ভব। এখন ভারতের ১৯টি রাজ্যে বিজেপি এবং তার সহযোগী দল শাসন করছে। তারপরই তিনি ত্রিপুরাবাসীকে প্রশ্ন করেন, কেন জানেন ভারতের এতগুলো রাজ্যে বিজেপি শাসন করছে? কারণ, ওই সমস্ত রাজ্যের মানুষরা বিশ্বাস করেন দারিদ্র এবং বেকারত্ব একমাত্র তাঁদের রাজ্যে বিজেপির হাত ধরেই সমূলে মুছে যেতে পারে। তারপরই রাজনাথের আশ্বাস, ত্রিপুরার যা প্রাকৃতিক সম্পদ আছে, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই রাজ্যকে ভারতের একনম্বর রাজ্য করে দেবে। ত্রিপুরাবাসীকে রাজনাথের আবেদন, বাম সরকারকে একাধিকবার সুযোগ দিয়ে তাঁরা দেখেছেন, এবার একবার বিজেপিকে সুযোগ দেওয়া হোক। উন্নয়নের জোয়ারে ভাসবে উত্তরপূর্বের এই রাজ্য, আশ্বাস রাজনাথের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget