এক্সপ্লোর

আইএসআই চরের সঙ্গে 'প্রেম', গোপন নথি পাচারে দোষী সাব্যস্ত ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তা

নয়াদিল্লি: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে ভারত সম্পর্কে নানা গোপন, গুরুত্বপূর্ণ নথি পাচার ও জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ায় দোষী সাব্যস্ত করা হল ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে এক সময় কাজ করা প্রাক্তন কূটনীতিক মাধুরী গুপ্তাকে। দিল্লি হাইকোর্টের অতিরিক্ত দায়রা বিচারক সিদ্ধার্থ শর্মা চরবৃত্তি, আইনে সুরক্ষিত গোপন তথ্য, খবর অন্যায় ভাবে পাচারের দায়ে সরকারি গোপনীয়তা রক্ষা আইনের নানা ধারায় তাঁকে অপরাধী সাব্যস্ত করেন। তবে কী সাজা তাঁকে দেওয়া হবে, সে ব্যাপারে আগামীকাল সওয়াল শুনবে আদালত। মাধুরী ছিলেন প্রতিবেশী দেশের রাজধানীর ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস ও ইনফর্মেশন)। তাঁকে সরকারি গোপনীয়তা রক্ষা আইনের ৩ ও ৫ ধারায় চরবৃত্তির জন্য দোষী ঘোষণা করা হল। এতে সর্বোচ্চ সাজা তিন বছর কারাবাস বা জরিমানা বা একসঙ্গে দুটিই। ২০১০ এর ২২ এপ্রিল মাধুরীকে অতি গোপনীয় তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া, মুবসার রাজা রানা ও জামসেদ নামে দুই আইএসআই চরের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। মাধুরীর বেশ কিছু ই মেল তদন্তকারীদের হাতে আসে, যা থেকে ইঙ্গিত, জামসেদের সঙ্গে তাঁর প্রেম হয়েছিল। তাঁর গতিবিধি নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় তাঁকে দিল্লিতে তলব করা হয়। জেরায় তিনি নাকি অপরাধ কবুল করেন। জানা যায়, ইসলামাবাদ থাকার সময় জাভেদ রশিদ নামে জনৈক পাকিস্তানি সাংবাদিকের মাধ্যমে মাধুরীর পরিচয় হয় মুবাসির রাজা রানা, জামসেদের সঙ্গে। দুজনেই আইএসআই এজেন্ট। মাধুরীকে জেরা করে বেরিয়ে আসে, রানা তাঁকে জানান, জম্মু ও কাশ্মীরে ২০২০ পর্যন্ত ৩১০টি হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের প্রস্তাব রয়েছে। এ ব্যাপারে মাধুরীকে খোঁজ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়। মাধুরী এজন্য ছুটি কাটানোর নামে জম্মু ও কাশ্মীর ঘুরে যান। বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রক, ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় হাইকমিশনে কোন কোন অফিসারকে কোথায় নিয়োগ করা হচ্ছে, সে ব্যাপারে ও তাঁদের আত্মীয়স্বজনদের নানা তথ্যও মাধুরী পাচার করেছেন, যাতে ওদের জীবন বিপন্ন হতে পারত। সন্ত্রাসবাদ, কাশ্মীর, ভারতের আফগানিস্তান সংক্রান্ত নানা কৌশলগত তথ্যও মাধুরী পাচার করেছেন। কখনও মুখোমুখি সাক্ষাত্কারে, কখনও ই মেলে, ব্ল্যাকবেরি ফোনের মাধ্যমে মাধুরী তথ্য পাচার করতেন। এজন্য আইএসআই তাঁকে একটি বিশেষ ইমেল আইডি তৈরি করে দিয়েছিল। ওরাও বিশেষ আইডি মারফতই মাধুরীর কাছ থেকে তথ্য সংগ্রহ করত।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget