এক্সপ্লোর
মালদ্বীপে চলছে ধরপাকড়, গ্রেফতার ১ ভারতীয় সাংবাদিক

নয়াদিল্লি: রাজনৈতিক সঙ্কটে পড়া মালদ্বীপে চলছে ব্যাপক ধরপাকড়। এবার ২ সাংবাদিককে গ্রেফতার করেছে মালদ্বীপ সরকার, তাঁদের মধ্যে একজন ভারতীয়, অন্যজন ভারতীয় বংশোদ্ভূত। ধৃত ২ সাংবাদিক হলেন পঞ্জাবের মৌনী শর্মা ও লন্ডনের আতিশ রাবজি প্যাটেল। এঁরা এএফপি সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত। মৌনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নাক গলাচ্ছিলেন তিনি। এ ব্যাপারে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক বলেছে, মালদ্বীরে গ্রেফতার ভারতীয় সাংবাদিক মৌনী শর্মার ব্যাপারে জানতে পেরেছে তারা। স্থানীয় দূতাবাস কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, যাতে বিশদে জানা যায় এ ব্যাপারে। গতকাল মালদ্বীপের রাষ্ট্রীয় সুরক্ষা আইনে ওই ২ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। মালদ্বীপ সুপ্রিম কোর্ট দেশের ৯ বিরোধী রাজনীতিককে জেলমুক্তির নির্দেশ দেওয়ার পর থেকে এই দ্বীপরাষ্ট্রে ঘনিয়ে এসেছে সঙ্কট। ক্ষমতাসীন ইয়ামিন সরকার এই নির্দেশ মানতে অস্বীকার তো করেছেই, সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতিকে গ্রেফতারও করেছে তারা। দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। ভারতের হস্তক্ষেপের জন্য মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা আহ্বান জানিয়েছেন।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh





















