এক্সপ্লোর

করোনাআতঙ্কে ১৪ দিন জাহাজবন্দি, উদ্বেগ কাটাতে অরিজিৎ সিংহের গান গাইলেন বাঙালি কর্মী, ভিডিও ভাইরাল

জাহাজে আটকে রয়েছেন ১৩৮জন ভারতীয়। তাঁদের মধ্যে বিনয় অন্যতম। ‘মলঙ্গ’ সিনেমা থেকে ‘চল ঘর চলে মেরে হমদম’ গানটি গেয়েছেন তিনি।

নয়াদিল্লি: করোনাভাইরাস আতঙ্কে তাঁদের স্থলভাগে প্রবেশ নিষেধ। সতর্কতা হিসাবে সমুদ্রেই কাটাতে হচ্ছে সময়। কারণ, জাপানগামী ডায়মন্ড প্রিন্সেস জাহাজটি এসেছে চিন থেকে। তাই কোনও ঝুঁকি নিতে চায়নি জাপান প্রশাসন। সংক্রমণের ভয়ে ইয়োকোহামায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে যাত্রীরা। উদ্বেগ আর অনিশ্চয়তার মুহূর্তে স্বস্তি ফেরানোর জন্য সঙ্গীতকে বেছে নিয়েছেন মার্কিন জাহাজের বাঙালি কর্মী বিনয় কুমার সরকার। অরিজিৎ সিংহের গান গেয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনয়। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। জাহাজে আটকে রয়েছেন ১৩৮জন ভারতীয়। তাঁদের মধ্যে বিনয় অন্যতম। ‘মলঙ্গ’ সিনেমা থেকে ‘চল ঘর চলে মেরে হমদম’ গানটি গেয়েছেন তিনি। গান শুরুর আগে ভিডিওতে তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন। তবে এরকম সময়ে আমাদের আশাবাদী, ইতিবাচক থাকতে হবে। জানি না বাড়ি ফিরতে পারব কি না। তাই জাহাজেই আমার বন্ধু এই ভিডিওটি শ্যুট করছে। আমি তো এই পেশাতেই (জাহাজকর্মী) রয়েছি। তবে আমার বন্ধুর এটাই প্রথম জলপথে সফর। আমাদের পরিবার আতঙ্কিত। এই পরিস্থিতিতে আমাদের খুশি আর শান্ত থাকতে হবে। আমি অরিজিৎ সিংহকে ধন্যবাদ দেব কারণ এরকম পরিস্থিতিতে শান্ত, হাসিখুশি রাখার মতো অনেক গান উনি গেয়েছেন। সকলকে বলব, সমস্যা মিটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, পরিস্থিতি যতই কারাপ হোক না কেন। এটাই জীবন।’ ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি লিখেছেন, ‘বন্ধুরা মিলে একটু বিনোদনের ব্যবস্থা করছি। আগের চেয়ে ভাল আছি।’ নোভেল করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কায় গত ৬ ফেব্রুয়ারি থেকে জাপানের ইয়োকোহামায় কোয়ারেন্টাইনে রয়েছে মার্কিন জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’। তার জেরে আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হাতিপা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা বিনয় ওই মার্কিন জাহাজের কর্মী। তাঁর দাবি, ২০ ফেব্রুয়ারি দেশে ফেরার টিকিট মিলেছে। কিন্তু গতকালই মুম্বইবাসী দুই জাহাজ কর্মীর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ মেলায়, দেশে ফেরা নিয়ে সংশয়ে বিনয়। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তাঁর দেশে ফেরা বাতিল হতে পারে ভেবে উদ্বিগ্ন এ রাজ্যের বাসিন্দা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget