এক্সপ্লোর

ভারতের ‘প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু’! নাথুরাম গডসেকে ইঙ্গিত করে কমল হাসানের মন্তব্যে বিতর্ক, ভয়ঙ্কর আগুন লাগাচ্ছেন, বলল বিজেপি

কমল দাবি করেন, তিনি সেই ‘গর্বিত ভারতীয়দের’ একজন, যাঁরা এমন এক ভারত চান, যেখানে সকলের সমান অধিকার, সুযোগ আছে, যেখানে তেরঙ্গা পতাকার ‘তিনটি রং’-ই ‘অম্লান থাকবে’, অর্থাত ভিন্ন মতামত, বিশ্বাস মর্যাদা পাবে।

আরাভাকুরিচি (তামিলনাড়ু): ভোটের ময়দানে পা দিয়ে ‘হিন্দু সন্ত্রাস’ বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন কমল হাসান। মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, ভারতের ‘প্রথম সন্ত্রাসবাদী ছিলেন এক হিন্দু!’ তামিল রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক কিছুদিন আগে খোলা নিজের রাজনৈতিক দল এমএনএম-এর প্রার্থীর সমর্থনে রবিবার রাতে এক জনসভায় এই মন্তব্য করেন। কমল দাবি করেন, তিনি সেই ‘গর্বিত ভারতীয়দের’ একজন, যাঁরা এমন এক ভারত চান, যেখানে সকলের সমান অধিকার, সুযোগ আছে, যেখানে তেরঙ্গা পতাকার ‘তিনটি রং’-ই ‘অম্লান থাকবে’, অর্থাত ভিন্ন মতামত, বিশ্বাস মর্যাদা পাবে। তিনি বলেন, এই এলাকা মুসলিম অধ্যুষিত বলে কথাটা বলছি না, বলছি গাঁধীর মূর্তির সামনে দাঁড়িয়ে। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী ছিলেন একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। সেই (সম্ভবত সন্ত্রাসবাদের) সূত্রপাত। ১৯৪৮এর গাঁধী হত্যার প্রসঙ্গ তুলে তিনি ‘সেই খুনের জবাব চাইতে’ এখানে এসেছেন বলেও মন্তব্য করেন কমল। বলেন, সত্যিকারের ভারতীয়রা সমতা চান, তেরঙ্গা পতাকার তিনটি রং অক্ষত দেখতে চান। আমিও একজন প্রকৃত ভারতীয়, গর্বের সঙ্গেই এটা ঘোষণা করব। ২০১৭র নভেম্বরেও কমল ‘হিন্দু সন্ত্রাসবাদ’ নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের জন্য বিজেপি ও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিলেন। প্রত্যাশিত ভাবেই বিজেপি তাঁর ‘প্রথম হিন্দু সন্ত্রাসবাদী’ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছে, অভিনেতা কমল হাসান এখন গাঁধী হত্যার স্মরণ করে হিন্দু সন্ত্রাসের কথা বলছেন। এটা নিন্দনীয়। তামিলনাড়ুর উপনির্বাচনের প্রচারে সংখ্যালঘুদের মধ্যে দাড়িয়ে উনি ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু তোষণ করে ভয়ঙ্কর আগুন লাগাচ্ছেন। সাম্প্রতিক শ্রীলঙ্কা বিস্ফোরণ নিয়ে কিছু বলছেন না কেন?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget