এক্সপ্লোর

মিনিটে ১০,০০০ টিকিট, আজ থেকে সুপারফাস্ট হবে ট্রেনের বুকিং

ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।

কলকাতা: আজ থেকে ট্রেনের বুকিং সুপারফাস্ট হবে। অনলাইনে টিকিট কাটতে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এখন মিনিটে ৭৫০০ টিকিট বুক হয়, এবার থেকে ১ মিনিটে এক সঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট। আজ দুপুর ১২টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল IRCTC-র নতুন ওয়েবসাইট চালু করবেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, IRCTC ওয়েবসাইট আপগ্রেড হয়ে গেলেই টিকিট বুকিংয়ের গতি বেড়ে যাবে। খাবারদাবার সমেত অন্যান্য সুযোগসুবিধেও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল। রেল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ২০১৪-র পর থেকেই টিকিট বুকিং সহ যাত্রীদের বেশি সুযোগ সুবিধে দেওয়ার ব্যাপারে রেল অতিরিক্ত জোর দিচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েলও বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া অনুযায়ী এখন মানুষ বুকিং কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটার বদলে অনলাইনে টিকিট কাটতে অনেক বেশি পছন্দ করছেন। তাই IRCTC ওয়েবসাইট আপগ্রেডেশনের ওপরেও জোর দেওয়া হচ্ছে বেশি। এই প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। রেলওয়ে বোর্ড, IRCTC, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের আধিকারিকরা রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে আশ্বাস দিয়েছেন,ওয়েবসাইটের কাজকর্ম আরও ভাল করার জন্য সবরকম চেষ্টা করা হবে। দেখে নিন, নতুন বছরে কী কী নতুন সুযোগসুবিধে দিচ্ছে ভারতীয় রেল- মিনিটে ১০,০০০ টিকিট- মিনিটে ৭৫০০-এর বদলে আপগ্রেডেড ওয়েবসাইটে এখন থেকে ১ মিনিটে বুক করা যাবে ১০,০০০ টিকিট। দিশা চ্যাটবট- AI বেসড চ্যাটবট দিশা থাকবে টিকিট বুক করার কাজে যাত্রীদের সাহায্য করতে। পে লেটার সিস্টেম- শোনা যাচ্ছে,আসছে নতুন পেমেন্ট অপশন বুক নাউ, পে লেটার। এর ফলে যাত্রীরা টিকিট এখন কেটে পরে তার দাম চুকোতে পারবেন। ফলে হাতে যদি সেই মুহূর্তে দরকারি অর্থ না থাকে, তাহলেও ট্রেনের টিকিট কাটতে সমস্যায় পড়তে হবে না। তবে ই-পেমেন্ট করতে হবে টিকিট কাটার ১৫ দিনের মধ্যে অথবা হাতে টিকিট পাওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget