এক্সপ্লোর

রাহুলের সঙ্গে বৈঠক, নীতীশের ভূমিকায় ক্ষুব্ধ শরদ যাদব!

নয়াদিল্লি: বিহারে নয়া রাজনৈতিক সমীকরণে কি জেডিইউ-এর অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে? রাজনৈতিক পর্যবেক্ষকরা তেমনই বলছেন। গতকাল সন্ধ্যায় আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট সরকার ভেঙে বিজেপি-র সঙ্গে নতুন জোট সরকার গঠন করেছেন নীতীশ কুমার। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত একটিও কথা বলেননি জেডিইউ-এর অন্যতম প্রধান নেতা শরদ যাদব। আজ সকালে ফের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের শপথ গ্রহণের সময়ও তিনি ছিলেন না। দিল্লিতে রয়েছেন শরদ। তিনি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় নীতীশের বিরোধিতা করা দলীয় সাংসদ আনোয়ার আলির সঙ্গেও শরদের বৈঠক করার কথা রয়েছে। তাঁর আচরণেই স্পষ্ট, ফের বিজেপি-র সঙ্গে জোট হওয়ায় মোটেই খুশি নন। নীতীশ ফের বিজেপি-র সঙ্গে জোট করায় তাঁকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, ব্যক্তিগত লাভের জন্যই স্বার্থপরের মতো কাজ করেছেন নীতীশ। এর কিছুক্ষণ পরেই রাহুলের সঙ্গে শরদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ১৮টি বিরোধী দলের দুটি বৈঠকে শরদ বলেছিলেন, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবে জেডিইউ। কিন্তু গত কয়েক মাসে নীতীশ ঠিক উল্টো কাজ করে গিয়েছেন। প্রথমে নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করার পরে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকেও সমর্থন করেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বিরোধী দলগুলির বৈঠকেও যোগ দেননি। শরদই বিরোধীদের বৈঠকে জেডিইউ-এর প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু তিনি বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাকে নস্যাৎ করে দিয়ে ফের বিজেপি-র হাত ধরলেন নীতীশ। জেডিইউ-এর অন্তর্দ্বন্দ্বকে উস্কে দিয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তিনি বলেছেন, আগামীকাল বিধানসভায় আস্থাভোটের সময় জেডিইউ-এর মুসলিম বিধায়কদের বিবেকের কথা শুনে ভোট দেওয়া উচিত। রাজ্যসভার সাংসদ আনোয়ার ইতিমধ্যেই নীতীশের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন। তিনি বলেছেন, নীতীশের এই সিদ্ধান্ত বিপর্যয় এবং দুঃখজনক ঘটনা। দলীয় বৈঠকে মুখ খোলার সুযোগ পেলে তিনি অবশ্যই আপত্তির কথা জানাবেন। তবে অপর এক জেডিইউ নেতা আর সি পি সিংহ অবশ্য আনোয়ারের পাল্টা সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, দু বার বিজেপি-র সমর্থনে রাজ্যসভার সাংসদ হতে আনোয়ারের কোনও সমস্যা হয়নি। তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। তাঁকে ফের রাজ্যসভায় পাঠানো না-ও হতে পারে বুঝেই এই ধরনের মন্তব্য করছেন আনোয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget