এক্সপ্লোর
ডোলকুন ইসা তথ্য গোপন করেছেন, দাবি ভারতের

নয়াদিল্লি: চিনের বিচ্ছিন্নতাবাদী উইঘুর নেতা ডোলকুন ইসাকে ধর্মশালায় আসার ভিসা দিয়েও তা বাতিলের কারণ হল তথ্য গোপন। বৃহস্পতিবার এমনই দাবি করল ভারত। এদিন বিদেশ মন্ত্রকের মুখপত্র বিকাশ স্বরূপ বলেন, ইসা ট্যুরিস্ট ভিসার আবেদন করেছিলেন। তাঁর ভিসা মঞ্জুর হয়। এরপরেই তিনি প্রকাশ্যে জানান, একটি কনফারেন্সে যোগ দিতে ভারতে আসছেন। ট্যুরিস্ট ভিসায় এই অনুমতি দেওয়া যায় না। তাছাড়া ইসার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ রয়েছে। সেই কারণেই তাঁর ভিসা বাতিল হয়েছে। চিন প্রথম থেকেই ইসাকে ধর্মশালায় আসার ভিসা দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। স্বরূপ চিনের চাপের কথা স্বীকার করেছেন। যদিও তাঁর দাবি, চিনের চাপের কাছে নতিস্বীকার করেনি ভারত।
Before You Go
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?





















