এক্সপ্লোর

কর ফাঁকি দিলে বাতিল হবে প্যান ও এলপিজি ভর্তুকি, হতে পারে গ্রেফতারিও

নয়াদিল্লি: কর ফাঁকি রুখতে অভিনব উদ্যোগ আয়কর দফতরের! আয়কর ফাঁকি দিলে ব্লক করা হতে পারে প্যান কার্ড। বাতিল হয়ে যেতে পারে ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের সংযোগ। আয়কর ফাঁকি দেওয়া ব্যক্তি যাতে কোনও ব্যাঙ্কঋণ না পান, ব্যবস্থা করা হবে তারও। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দিলে হতে পারে গ্রেফতারি। চলতি আর্থিক বছর থেকেই কড়া পদক্ষেপের ভাবনা আয়কর দফতরের। গত সপ্তাহেই আয়কর আধিকারিকদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোট করদাতাদের সংখ্যা দ্বিগুণ করার ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন বলে শোনা যায়। প্রধানমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে কর-আদায় করার এই কঠোর পদক্ষেপ ঘোষণা করল আয়কর দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, যাঁরা কর ফাঁকি দেবেন, তাঁদের প্যান কার্ড এমনভাবে ব্লক করা হবে যাতে তাঁরা কোনওমতে ঋণ ও ওভার ড্রাফটের সুবিধা না পান। একইসঙ্গে, ওই প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকা ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হবে। জানা গিয়েছে, ওই প্যান কার্ডগুলিকে রেজিস্ট্রার অফ প্রপার্টিজ-এর কাছে পাঠিয়ে দেওয়া হবে, যাতে ওই কার্ড নম্বরের ওপর কোনও প্রকার স্থাবর সম্পত্তির নিবন্ধীকরণ না করতে পারেন। নির্দেশিকা অনুযায়ী, কর ফাঁকিদাতাদের নাম খুঁজতে ‘সিবিল’-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে আয়কর দফতর। সিবিল হল এমন একটি সংস্থা, যারা যে কোনও ব্যক্তির নামে কোনও ঋণ আছে কি না, বা অতীতে ঋণের পরিমাণ কত, কী কারণে কত ঋণ নেওয়া হয়েছে তার হিসেব রাখে। আয়কর দফতর এখন সেই নথি দেখে কর-ফাঁকিদাতাদের স্থাবর সম্পত্তিকে বাজেয়াপ্ত করার রাস্তা বের করতে চাইছে। এখানেই শেষ নয়। ইচ্ছাকৃতভাবে কর-ফাঁকি দিলে হতে পারে হাজতবাসও। সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক বা গ্রেফতার করতে পারে আয়কর দফতর। এমন ক্ষমতাও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, এধরনের অপরাধীদের আয়কর আইনের ২৭৬সি(২) ধারায় অভিযুক্ত করা হবে। এক্ষেত্রে অভিযুক্তের তিন মাস থেকে তিন বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। প্রসঙ্গত, গত আর্থিক বছর থেকেই বিপুল অঙ্কের কর ফাঁকি দিয়েছেন যাঁরা, তাঁদের নাম সংবাদপত্র ও সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়। এখনও পর্যন্ত ৬৭ জনের নাম ঘোষণা করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে ২০ কোটি টাকার ওপর কর অনাদায়ের অভিযোগ রয়েছে। এবছর থেকে সেই পরিমাণ ১ কোটিতে নামিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। এর ফলে, বেশি সংখ্যক কর-ফাঁকিদাতাদের নাম প্রকাশ্যে আসবে।      

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget